গজারিয়ায় দুই স্পিডবোটের সংঘর্ষে নিহত ৩

১১ জানুয়ারি ২০২৫, ১২:৩১ PM , আপডেট: ১৪ জুলাই ২০২৫, ০৩:৪৫ PM

© সংগৃহীত

মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলায় মেঘনা নদীতে দুই স্পিডবোটের সংঘর্ষের ঘটনায় তিনজন  নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরেকজন। শুক্রবার (১০ জানুয়ারি) রাতে কালিপুরা এলাকায় এ ঘটনা ঘটে।

গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার আলম আজাদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে খবর পেয়ে তারা ঘটনাস্থলে আসেন। পরে বাবুল (৩৫) নামে একজনের মরদেহ দেখতে পান। নিহত অপরজন ওয়াদুদ মন্ডলের (৪০) মরদেহ পুলিশ আসার আগেই নিয়ে যান সঙ্গে থাকা লোকজন। ঘটনাস্থলে গুরুতর আহত অবস্থায় আরও একজনকে উদ্ধার করা হয়েছে। 

ওসি আরও জানান, প্রাথমিকভাবে ঘটনাটি দুই স্পিডবোটের সংঘর্ষ মনে হলেও প্রকৃত ঘটনা উদঘাটনে নৌ-পুলিশকে খবর দেওয়া হয়েছে। এ ঘটনায় তারাই পরবর্তী আইনি ব্যবস্থা নেবে। মরদেহ উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হবে বলেও জানান তিনি।

নিহতদের মধ্যে গুয়াগাছিয়া ইউনিয়নের মামুন ব্যাপারির ছেলে অদুদ বেপারী (৩৫) এবং একই এলাকার মো. বাবুল (৩৮) রয়েছেন। অপর নিহতের নাম-পরিচয় এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ।

রিটেন টিকেও দেননি বিসিএস ভাইভা, ছেড়েছেন প্রথম সারির দুই সরক…
  • ০৭ অক্টোবর ২০২৬
সন্তানের মেসেজ না পড়েও নজর রাখতে পারবেন অভিভাবক—হোয়াটসঅ্যাপ…
  • ০৭ অক্টোবর ২০২৬
৪ লাখ ৭১ হাজার রিয়্যাকশন, শেয়ার ৭৩ হাজার— ৭ বছর আগে দেওয়া ক…
  • ০৭ অক্টোবর ২০২৬
ওসিকে হুমকি দেওয়া সেই বিএনপি নেতাকে দল থেকে সাময়িক বহিষ্কার
  • ০৭ অক্টোবর ২০২৬
রাতে ঘুম আসে না, সকালে উঠতে কষ্ট—আপনার ‘দেহঘড়ি’ ঠিক আছে তো?
  • ০৭ অক্টোবর ২০২৬
কারিগরির ২১৪০ প্রতিষ্ঠানে পদ শূন্য, বদলি আবেদন নিয়ে সুখবর প…
  • ০৭ অক্টোবর ২০২৬