শৈত্যপ্রবাহ ও তাপমাত্রা নিয়ে নতুন বার্তা

১১ জানুয়ারি ২০২৫, ১০:০২ AM , আপডেট: ১৪ জুলাই ২০২৫, ০৩:৪৬ PM

© সংগৃহীত

দেশের ১০ জেলায় শুক্রবার (১০ জানুয়ারি) শৈত্যপ্রবাহ বয়ে গেছে। ঢাকাসহ দেশের বেশির ভাগ জেলায় কনকনে শীতের বাতাস ছিল। আজ শনিবারও দেশের বিভিন্ন স্থানে শীতের বাতাস তীব্র থাকতে পারে। একই সঙ্গে শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে ওই ১০ জেলাসহ বিভিন্ন স্থানে।

শনিবার (১১ জানুয়ারি) আবহাওয়া অধিদফতরের পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে। তারা বলছে, সামগ্রিকভাবে তাপমাত্রা কিছুটা কমতে পারে। দিনের রোদের দাপটও বাড়তে পারে।

অধিদফতরের পূর্বাভাস আরও বলছে, শনিবার তাপমাত্রা কিছুটা কমলেও শীত বেশি থাকতে পারে। আজ সকাল ও রাতে কুয়াশা বেড়ে যেতে পারে। এতে কোথাও কোথাও রোদ বাড়লেও শীতের অনুভূতি বেশি থাকতে পারে। কুয়াশার দাপটে আজ বিকেল থেকে স্থল, নৌ ও আকাশপথে যান চলাচল ব্যাহত হতে পারে।

আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ জেবুন্নেছা বলেন, আজও দেশের বিভিন্ন স্থানে শৈত্যপ্রবাহ চলার পর আগামীকাল রোববার তাপমাত্রা বাড়তে শুরু করবে। এতে আগামী কয়েক দিন শীত কমতে পারে।

আগামীকাল রোববার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

রিটেন টিকেও দেননি বিসিএস ভাইভা, ছেড়েছেন প্রথম সারির দুই সরক…
  • ০৭ অক্টোবর ২০২৬
সন্তানের মেসেজ না পড়েও নজর রাখতে পারবেন অভিভাবক—হোয়াটসঅ্যাপ…
  • ০৭ অক্টোবর ২০২৬
৪ লাখ ৭১ হাজার রিয়্যাকশন, শেয়ার ৭৩ হাজার— ৭ বছর আগে দেওয়া ক…
  • ০৭ অক্টোবর ২০২৬
ওসিকে হুমকি দেওয়া সেই বিএনপি নেতাকে দল থেকে সাময়িক বহিষ্কার
  • ০৭ অক্টোবর ২০২৬
রাতে ঘুম আসে না, সকালে উঠতে কষ্ট—আপনার ‘দেহঘড়ি’ ঠিক আছে তো?
  • ০৭ অক্টোবর ২০২৬
কারিগরির ২১৪০ প্রতিষ্ঠানে পদ শূন্য, বদলি আবেদন নিয়ে সুখবর প…
  • ০৭ অক্টোবর ২০২৬