জুলাই গণহত্যার বিচারে ধীরগতির কারণ ব্যাখ্যা করলেন আইন উপদেষ্টা

২৮ ডিসেম্বর ২০২৪, ০১:৪৫ PM , আপডেট: ১৫ জুলাই ২০২৫, ১২:২৭ PM
অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল

অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল © সংগৃহীত

রাজধানীর খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউটে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজের আয়োজনে ‘গুম-খুন থেকে জুলাই গণহত্যা: বিচারের চ্যালেঞ্জ’ শীর্ষক একটি সংলাপ অনুষঠিত হয়েছে। শনিবার (২৮ ডিসেম্বর) অনুষ্ঠিত এই সংলাপে আওয়ামী সরকারের সময়ে গুম-খুন ও জুলাই অভ্যুত্থানে গণহত্যাসহ মানবাধিকার লঙ্ঘনের ঘটনার বিচারে ধীরগতির অভিযোগ উঠেছে। এ সময় সংলাপে উপস্থিত অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল অভিযোগের বিষয়ে ব্যাখ্যা প্রদান করেছেন। 

আসিফ নজরুল বলেন, ‘সবার মনে হতে পারে বিচারটা এত দেরি হচ্ছে কেন? এ বিষয়ে আমি আমার চিফ প্রসিকিউটরের কাছে জানতে চাইলাম, বিচার দেরি হচ্ছে কেন? তাজুল (আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর) আমার দিকে অবাক হয়ে তাকিয়ে বলছে, কোথায় দেরি হচ্ছে? আমি বললাম, শুনানির জন্য যে এক মাস সময় দিল? তিনি বলেন এখানে তো তিন মাস সময় দেওয়ার কথা, এর আগে জামায়াতে ইসলামীর নেতাদের যে বিচার হচ্ছিল, সেখানেও তো তিন মাস সময় দেওয়া হয়েছিল। আমরা সেখানে এক মাস দিয়েছি।’

তিনি আরও বলেন,  ‘আমি যখন সরকারে ছিলাম না, তখন আমিও বলতাম, এটা হচ্ছে না কেন, ওটা হচ্ছে না কেন? এই প্রশ্নগুলো থাকা উচিত। থাকলে আমরা উত্তরটা পাই। আমি নিশ্চিত করে বলতে চাই, আইন উপদেষ্টা হিসেবে আমার প্রধানতম দায়িত্ব হচ্ছে এই গণহত্যার বিচার করা। কিন্তু বিচারটা করার সময় আমাকে গ্রহণযোগ্য মাত্রায় করতে হবে।’

আইন উপদেষ্টা উল্লেখ করেন, ‘অনেকে বলে, যাদের হাজির করা হচ্ছে তাদের হাতে হাতকড়া নেই, হাসিখুশি মুখে হাজির হচ্ছে। জামায়াতে ইসলামীর নেতাদেরও কাউকে হাতকড়া পরানো হয়নি। আসলে অনেক জিনিস আমাদের স্মরণে থাকে না, আমরা ইম্পেশেন্ট (অধৈর্য) হয়ে যাই। এটা স্বাভাবিক ব্যাপার।’

ট্রাইব্যুনালে যুদ্ধাপরাধীদের বিচার হতে দুই বছর সময় লেগেছিল—জামায়াত নেতা মতিউর রহমান আকন্দের এমন কথার জবাবে আইন উপদেষ্টা বলেন, ‘কিছুই রেডি ছিল না। বিচার যে ভবনে হবে, সেই ভবন রেডি ছিল না, বিচারক ছিল না, প্রসিকিউটর টিম ছিল না, ইনভেস্টিগেশন টিম রেডি ছিল না, শূন্য থেকে শুরু করতে হয়েছে। আমি মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পরে দুই সপ্তাহের মধ্যে প্রসিকিউটর টিম করা হয়েছে। এর চেয়ে দ্রুত কি করা যায়? বলেছিলাম, জুলাই-আগস্টের মিথ্যা মামলা সাত দিনের মধ্যে উইথড্র করা হবে। সেখানে ১০ দিন লেগেছে।’

ত্রুটিহীন বিচার প্রক্রিয়ার চ্যালেঞ্জ তুলে ধরতে গিয়ে আইন উপদেষ্টা বলেন, ‘আপনারা জানেন, ফ্যাসিস্ট হাসিনার প্রচুর টাকা আছে, লবিং ক্যাপাসিটি আছে, শত্রুভাবাপন্ন দেশ আছে। তাই এমনভাবে বিচার করতে হবে, যা নিয়ে তীব্র প্রশ্ন উঠতে না পারে।' 

তিনি আরও বলেন, 'প্রশ্ন তারা তুলবেই। কিন্তু প্রশ্নটা যেন কোনোভাবে যৌক্তিক না হয় সেই চেষ্টাটা করতে হবে। আমাদের ডিউ প্রসেস (সঠিক প্রক্রিয়া) রাখতে হবে। আমি বিশ্বাস করি, আমাদের যে প্রসিকিউটর টিম আছে, ইনভেস্টিগেশন টিম আছে, সেখানে আমার আস্থা আছে।’

জুলাই গণ-অভ্যুত্থানের তিনটা লক্ষ্য আছে (বিচার, সংস্কার ও নির্বাচন) উল্লেখ করে আসিফ নজরুল বলেন, 'বিচারটা মূলত আমাদের মন্ত্রণালয়ের দায়িত্ব, এখানে কোনো রকম কোনো গাফিলতি হচ্ছে না, হবে না।’

মারা যাওয়া কন্টেন্ট ক্রিয়েটর রাকিব আর ‘চান্দা ভাই’ রাকিব এক…
  • ১৫ মার্চ ২০২৬
রোমাঞ্চকর লড়াইয়ে সিরিজ জিতল বাংলাদেশ
  • ১৫ মার্চ ২০২৬
কেন্দ্রীয় শহীদ মিনারে গুলিবিদ্ধ কন্টেন্ট ক্রিয়েটর রাকিব মার…
  • ১৫ মার্চ ২০২৬
নিজেদের দেওয়া আগুনে পুড়ে অঙ্গার দুই ভাই-বোন
  • ১৫ মার্চ ২০২৬
শেষ হলো ১৭ দিনব্যাপী অমর একুশে বইমেলা, বিক্রি ১৭ কোটি টাকা
  • ১৫ মার্চ ২০২৬
শহীদ মিনারে কনটেন্ট ক্রিয়েটরকে প্রকাশ্যে গুলি-ছুরিকাঘাত, আ…
  • ১৫ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence