বিভিন্ন দাবিতে প্রশাসন ক্যাডারদের অবস্থান, জনপ্রশাসন সচিবের সঙ্গে বৈঠক

২২ ডিসেম্বর ২০২৪, ০১:৪৮ PM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৩:৪২ PM
প্রশাসন ক্যাডারদের আন্দোলন

প্রশাসন ক্যাডারদের আন্দোলন © সংগৃহীত

উপসচিব পদে পদোন্নতিতে প্রশাসন ক্যাডারের কোটা কমাতে জনপ্রশাসন সংস্কার কমিশনের নেওয়া সিদ্ধান্তের প্রতিবাদ জানায় বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন। এই সৃষ্ট সমস্যা সমাধানে প্রশাসন ক্যাডারদের সঙ্গে বৈঠকে বসেছেন জনপ্রশাসন সচিব মো. মোখলেস উর রহমান।

বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি মো. আনোয়ার উল্লার নেতৃত্বে তাদের দাবি-দাওয়াগুলো সচিবের কাছে তুলে ধরবেন।

রোববার (২২ ডিসেম্বর) দুপুর ১টায় সচিবের নিজ দপ্তরে মিনি কনফারেন্স রুমে দপ্তরে অবস্থান নেওয়া কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেছেন। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিং করবেন।

এর আগে উপসচিব পদে পদোন্নতিতে প্রশাসন ক্যাডারের কোটা কমাতে জনপ্রশাসন সংস্কার কমিশনের নেওয়া সিদ্ধান্তের প্রতিবাদে এই ক্যাডারের কর্মকর্তারা দলবেঁধে সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে অবস্থান নেন।

প্রশাসন ক্যাডারের বেশ কয়েকজন কর্মকর্তা বলেন, জনপ্রশাসনের সংস্কার কমিশনের প্রধান আবদুল মুয়ীদ চৌধুরী এবং এই কমিশনের সদস্য সচিব ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান রেগুলার সার্ভিসে থাকলে এ ধরনের সুপারিশ করার চিন্তাও করতেন না। তারা প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের বিষয়গুলো আর ভাবছেন না। ফলে এমন সুপারিশ করতে যাচ্ছেন তারা।

তারা আরও বলেন, উপসচিব থেকে শুরু করে সরকারের পদগুলোতে কীভাবে কর্মকর্তাদের পদায়ন হবে, এ বিষয়ে উচ্চ আদালতের রায় রয়েছে। ওই রায়ের কপি জনপ্রশাসন সচিবকে দেওয়া হবে।

আজ সকাল সাড়ে ১১টার পর থেকে প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা সচিবালয়ের তিন নম্বর ভবনের সামনে জড়ো হন। ঢাকার মধ্যে যেসব কর্মকর্তাদের অফিস, তাদের অনেকেই সচিবালয়ে এসেছেন। জনপ্রশাসন সচিবের কক্ষে ২০ থেকে ২৫ জন কর্মকর্তা অবস্থান নিয়েছেন। অন্যরা জনপ্রশাসন মন্ত্রণালয়ের তৃতীয় তলায় অবস্থান করছেন।

এদিকে জনপ্রশাসন সংস্কার কমিশনের এই সিদ্ধান্তের প্রতিবাদে আগামী মঙ্গলবার দেশের সব অফিসে এক ঘণ্টা কলমবিরতি কর্মসূচি পালন করবেন ২৫টি ক্যাডারের কর্মকর্তারা। এ ছাড়া আন্তঃক্যাডার বৈষম্য নিরসনে উপসচিব পদে মেধার ভিত্তিতে শতভাগ পদোন্নতি এবং কৃত্য পেশাভিত্তিক মন্ত্রণালয় প্রতিষ্ঠার দাবি জানিয়েছেন ২৫ ক্যাডারের কর্মকর্তারা।

অন্যদিকে উপসচিব পদে পদোন্নতিতে প্রশাসন ক্যাডারের কোটা কমানো হলে আদালতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন।

গত ১৭ ডিসেম্বর সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুয়ীদ চৌধুরী জানান, উপসচিব পদে পদোন্নতিতে প্রশাসন ক্যাডারের ৫০ শতাংশ এবং অন্য সব ক্যাডার থেকে ৫০ শতাংশ কোটা রাখার সুপারিশ করবেন তারা।

বর্তমান বিধিমালা অনুযায়ী, উপসচিব পদে প্রশাসন ক্যাডারের ৭৫ শতাংশ এবং অন্য সব ক্যাডারের ২৫ শতাংশ কর্মকর্তাদের পদোন্নতি দেওয়া হয়।

বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
বিনা খরচে বাংলাদেশি অষ্টম থেকে একাদশ শ্রেণিতে পড়ুয়া শিক্ষার…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
জমি নিয়ে বিরোধে লাখ টাকার ফলজ গাছ কাটার অভিযোগ বিএনপি নেতার…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
সারের দাবিতে বিক্ষোভের পর ‘গ্রেপ্তার আতঙ্কে’ কৃষকরা, নিরাপদ…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়ো…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9