‘আমার দেশ’ বাজারে এলো আজ, সকাল থেকেই পাবেন পাঠকেরা

২২ ডিসেম্বর ২০২৪, ০৩:০০ AM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৩:৪২ PM
‘আমার দেশ’ পত্রিকার উদ্বাধনী সংখ্যার প্রথম পৃষ্ঠা

‘আমার দেশ’ পত্রিকার উদ্বাধনী সংখ্যার প্রথম পৃষ্ঠা © সংগৃহীত

বন্ধ হওয়ার প্রায় এক যুগ পর বাজারে এলো দৈনিক ‘আমার দেশ’ পত্রিকা। রবিবার (২২ ডিসেম্বর) সকাল থেকে মুদ্রিত পত্রিকা বাজারে পাওয়া যাবে বলে নিশ্চিত করেছেন সম্পাদক ও প্রকাশক মাহমুদুর রহমান।

শেখ হাসিনার পালানোর অজানা কথা নিয়ে প্রথম দিন প্রকাশিত হয়েছে পত্রিকাটির প্রধান সংবাদ। ‌‘দিল্লিকে ঢাকা অ্যাটাক করতে বলেছিলেন শেখ হাসিনা' শিরোনামের প্রধান সংবাদে তুলে ধরা হয়েছে ছাত্র=জনতার গণ-অভ্যুত্থানে শেখ হাসিনার পালিয়ে যাওয়া নিয়ে অজানা ও চাঞ্চল্যকর নানা তথ্য। আজ প্রকাশিত হয়েছে ক্রোড়পত্রসহ ৪৮ পৃষ্ঠা। দাম রাখা হয়েছে ১২ টাকা।

প্রসঙ্গত, ২০০৪ সালে দৈনিক ‘আমার দেশ’ পত্রিকার যাত্রা শুরু হয়। দেশবিরোধী ও মিথ্যা সংবাদ প্রকাশের অভিযোগে ২০১৩ সালের এপ্রিলে মাহমুদুর রহমানকে গ্রেফতার এবং পত্রিকার প্রিন্ট সংস্করণ বন্ধ করে দেয়া হয় তৎকালীন আওয়ামী লীগ সরকার। ক্ষমতার পট-পরিবর্তনের পর ফের পত্রিকাটি প্রকাশিত হলো আজ।

পাটওয়ারীর বাড়িতে আগুনের ভুয়া ভিডিও ভাইরাল, তদন্তের দাবি
  • ০৮ অক্টোবর ২০২৬
নবীনবরণের আগের রাতে গোবিপ্রবির হল গেটে ককটেল বিস্ফোরণ
  • ০৮ অক্টোবর ২০২৬
ফেলোশিপ নিয়ে উচ্চশিক্ষার সুযোগ দিচ্ছে নেদারল্যান্ডস
  • ০৮ অক্টোবর ২০২৬
‘বিশাল গরু পার্টি’ থিমে সিডনিতে আইইউটিয়ানদের পুনর্মিলনী
  • ০৮ অক্টোবর ২০২৬
বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকর আর নেই
  • ০৮ অক্টোবর ২০২৬
বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় বাংলাদেশের ৮৮ বিশ্ববিদ্…
  • ০৮ অক্টোবর ২০২৬