দেশে চাঁদাবাজি বন্ধ হয়নি, চাঁদাবাজ পরিবর্তন হয়েছে: হাসনাত আবদুল্লাহ

২১ ডিসেম্বর ২০২৪, ০৮:৩৪ PM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৩:৪২ PM

© সংগৃহীত

দেশে এখনো চাঁদাবাজি বন্ধ হয়নি, শুধু চাঁদাবাজের পরিবর্তন হয়েছে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। আলেম-ওলামাদের উদ্দেশ্যে তিনি বলেন, সমাজের সার্বিক বিষয়ে কথা বলাও আলেম-ওলামাদের দায়িত্ব। আপনারা মসজিদে মসজিদে দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে এবং হকের পক্ষে, বাতিলের বিপক্ষে কথা বলুন।  

আজ শনিবার (২১ ডিসেম্বর) কুমিল্লার দেবিদ্বার উপজেলা পরিষদ হলরুমে বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলন আয়োজিত ওই মতবিনিময় ও শীতবস্ত্র উপহার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।  

হাসনাত আবদুল্লাহ বলেন, দখলদারিত্বের অবসান হয়নি, শুধু দখলবাজের পরিবর্তন হয়েছে। বাংলাদেশে হিন্দুদের ওপর আক্রমণ হচ্ছে বলে একটি প্রপাগান্ডা চালানো হচ্ছে। এ বিষয়ে আলেম সমাজকে সচেতন থাকতে হবে। যেন কেউ সাম্প্রদায়িক উসকানি দিয়ে সংঘাত লাগাতে না পারে। বাংলাদেশ ঐতিহ্যগতভাবে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। যারা সংখ্যালঘু রয়েছেন তারা এ দেশে সবচেয়ে বেশি নিরাপদ। আমরাই তাদের সবচেয়ে বেশি নিরাপদে রাখতে পারব।  

উপজেলা নির্বাহী অফিসার নিগার সুলতানার সভাপতিত্বে ও মুফতি আবদুল আহাদের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন দেবিদ্বার ইসলামিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আলাউদ্দিন, ইসলামি ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার তোফাজ্জল হোসেন, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের উপদেষ্টা নাজমুল হাসান নাহিদ, সমন্বয়ক মুহতাদির যারিফ সিক্ত ও মো. সিয়াম আহাম্মেদ প্রমুখ।

‘দেশ বন্ধু’ উপাধিতে ভুষিত হলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • ০৪ মে ২০২৬
বাস্তবায়নের পথে পে-স্কেল: শিক্ষকদের বেতন বৃদ্ধি নিয়ে যা বলছ…
  • ০৪ মে ২০২৬
‘ক্যাপ্টেন্স কার্ড’ চালুর পর সাবেকদের জন্য নতুন সিদ্ধান্ত ত…
  • ০৪ মে ২০২৬
নিয়োগ হাইকোর্টের সহায়কের, কাজ করানো হয় বিচারপতির বাসায় বাবু…
  • ০৪ মে ২০২৬
বিশ্ববিদ্যালয় কর্মচারীকে মারধর ছাত্রদলের, নিরাপত্তা চেয়ে রে…
  • ০৪ মে ২০২৬
গুপ্তচরবৃত্তির অভিযোগে ৩ রুশ কূটনৈতিককে বহিষ্কার করল অস্ট্র…
  • ০৪ মে ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SUMMER 2026
Application Deadline Wednesday, May 13, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9