আগুন থেকে বাঁচলেন সবাই, শুধু মারা গেল ৯ মাসের শিশু আলিজা

২১ ডিসেম্বর ২০২৪, ০২:১৯ PM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৩:৪৪ PM
বাবার কোলে শিশু আলিজা

বাবার কোলে শিশু আলিজা © সংগৃহীত

নাটোরের বড়াইগ্রামে বসতঘরে আগুন লেগে আলিজা খাতুন নামের ৯ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২০ ডিসেম্বর) মধ্যরাতে জোনাইল এলাকার শিমুলতলায় এ ঘটনা ঘটে। নিহত আলিজা সময় টেলিভিশনের সিনিয়র রিপোর্টার আলতাফ হোসেনের মেয়ে।

জানা যায়, এদিন রাত ১ টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে তখন পরিবারের সবাই ঘুমন্ত অবস্থায় ছিল। তাই প্রাথমিকভাবে কেউ আগুন লাগার বিষয়টি টের পাননি। পরে আগুনের দাহের তীব্রতায় জেগে তাড়াহুড়ো করে সবাই বেরিয়ে গেলেও ঘরে রয়ে যায় শিশু আলিজা। আর সেখানেই তার মৃত্যু হয়।

বনপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আকরাম হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে প্রায় ঘণ্টাব্যাপী চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা হয়। সেমিপাকা এই বাড়ির ছয় কক্ষের অধিকাংশ মালামাল পুরে যায়। একটি শিশুরও মৃত্যু হয়।
 
তিনি আরও বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিটে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, শুক্রবার রাত ১টার দিকে শিমুলতলা এলাকার কায়েস মোল্লার বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরিবারের সবাই ঘুমন্ত অবস্থায় থাকায় প্রাথমিকভাবে কেউ আগুন লাগার বিষয়টি টের পাননি।

পরে আগুনের দাহের তীব্রতায় জেগে পরিবারের অন্য সব সদস্যরা ঘর থেকে বের হয়ে আসতে পারলেও আলিজা খাতুন থেকে যায় ঘরেই। পরে তার মৃত্যু হয়।

ট্যাগ: আগুন
সীমান্ত থেকে ২৫ লাখ টাকা দামের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার
  • ০৮ অক্টোবর ২০২৬
মাঝ আকাশে ১৭ হাজার ফুট উচ্চতায় বিমানে বজ্রপাত, অতঃপর...
  • ০৮ অক্টোবর ২০২৬
প্রাইম ব্যাংক ও এম৪ অটোসের চুক্তি স্বাক্ষর
  • ০৮ অক্টোবর ২০২৬
৬ পদে জনবল নিয়োগ দেবে ঢাকার কর অঞ্চল-২৫, আবেদন অনলাইনে
  • ০৮ অক্টোবর ২০২৬
যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীদের জন্য বড় দুঃসংবাদ
  • ০৮ অক্টোবর ২০২৬
শিক্ষা ক্যাডারদের বদলি বন্ধের কারণ জানাল মন্ত্রণালয়, শুরু ক…
  • ০৮ অক্টোবর ২০২৬