বঙ্গবন্ধু রেলওয়ে সেতুর নাম বাতিল করে গেজেট প্রকাশ

২১ ডিসেম্বর ২০২৪, ০১:৩২ AM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৩:৪৪ PM
যমুনা নদীর ওপর নির্মিত রেলসেতুর পশ্চিম পাড় এলাকা পরিদর্শনের সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব ফাহিমুল ইসলাম।

যমুনা নদীর ওপর নির্মিত রেলসেতুর পশ্চিম পাড় এলাকা পরিদর্শনের সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব ফাহিমুল ইসলাম। © সংগৃহীত

যমুনা নদীর উপর নবনির্মিত দেশের দীর্ঘতম রেলওয়ে সেতু ‘বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতু’র নাম বাতিল করে গেজেট প্রকাশ করা হয়েছে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব ফাহিমুল ইসলাম। শুক্রবার (২০ ডিসেম্বর) সকালে সিরাজগঞ্জের সয়দাবাদ এলাকায় সেতুর পশ্চিম পাড় এলাকা পরিদর্শনকালে এ কথা বলেন তিনি। 

ফাহিমুল ইসলাম বলেন, 'বর্তমান অন্তর্বর্তী সরকার স্ব স্ব এলাকার নামেই বিভিন্ন স্থাপনার নামকরণ করতে আগ্রহী। যমুনা নদীর ওপর নবনির্মিত রেলওয়ে সেতুটির ক্ষেত্রেও তাই হতে পারে। ইতিমধ্যে যমুনা নদীর ওপর নবনির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতুর নাম বাতিল করে গেজেট প্রকাশ করা হয়েছে। তবে এখনো কোনো নাম চূড়ান্ত হয়নি।'  

তিনি আরও বলেন, 'যমুনা সেতুর ওপর দিয়ে কম গতিতে ট্রেন চলতো। যে কারণে সময় বেশি লাগতো। নতুন এই রেল সেতু চালু হলে প্রতিটি ট্রেন দ্রুতগতিতে চলতে পারবে। আমরা আশা করছি আগামী জানুয়ারি অথবা ফেব্রুয়ারি মাসে এ রেল সেতুর উদ্বোধন সম্ভব হবে। এ বিষয়ে সরকারের উচ্চ পর্যায়ে আলোচনা চলছে।

উল্লেখ্য, ১৯৯৮ সালে যমুনা নদীর ওপর বঙ্গবন্ধু সেতু চালু হওয়ার পরই ঢাকার সঙ্গে উত্তর-পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ স্থাপিত হয়। তবে ২০০৮ সালে সেতুটিতে ফাটল দেখা দেয়। এ কারণে ট্রেনের গতি কমিয়ে দেওয়া হয়। এরপর থেকে সেতুর ওপর দিয়ে ঘণ্টায় ২০ কিলোমিটার গতিতে ট্রেন চলাচল করতে থাকে। গতি কমের কারণে সময়ের অপচয়ের পাশাপাশি শিডিউল বিপর্যয় ঘটছে। ফলে যাত্রী ভোগান্তি বাড়তে থাকে।

এসব সমস্যা সমাধানে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২০ সালের ২৯ নভেম্বর যমুনা নদীর ওপর নির্মিত বঙ্গবন্ধু সেতুর ৩০০ মিটার উজানে বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতু নাম দিয়ে দেশের দীর্ঘতম ডুয়েল গেজ ডাবল লাইনের এই সেতুর নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। জাপানের আইএইচআই, এসএমসিসি, ওবায়েশি করপোরেশন, জেএফই এবং টিওএ করপোরেশন—এই পাঁচ প্রতিষ্ঠান তিনটি প্যাকেজে সেতুটির নির্মাণকাজ সম্পন্ন করেছে। নির্মাণ ব্যয়ের মধ্যে ৭২ শতাংশ অর্থ ঋণ দিয়েছে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)। 

মাদ্রাসায় চালু হচ্ছে বাণিজ্য বিভাগ, থাকছে যেসব বিষয়
  • ০১ এপ্রিল ২০২৬
বর্ণাঢ্য আয়োজনে রাজশাহী কলেজের ১৫৪তম প্রতিষ্ঠা দিবস উদযাপন
  • ০১ এপ্রিল ২০২৬
৯ এপ্রিল তিন উপজেলায় সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি
  • ০১ এপ্রিল ২০২৬
অকটেনের গাড়িতে পেট্রল ব্যবহার: ঝুঁকি আছে কি
  • ০১ এপ্রিল ২০২৬
সাভারে অনির্দিষ্টকালের জন্য দুই পোশাক কারখানা বন্ধ ঘোষণা
  • ০১ এপ্রিল ২০২৬
ইউজিসির হিট প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতি ‘মাঝারি মানের সন্তো…
  • ০১ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence