উপদেষ্টা হাসান আরিফের মৃত্যু: হাসপাতালে ছুটে গেলেন মির্জা ফখরুল

২০ ডিসেম্বর ২০২৪, ০৭:১৮ PM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৩:৪৪ PM
হাসপাতালে উপদেষ্টা হাসান আরিফের স্বজনদের সঙ্গে কথা বলছেন মির্জা ফখরুল

হাসপাতালে উপদেষ্টা হাসান আরিফের স্বজনদের সঙ্গে কথা বলছেন মির্জা ফখরুল © সংগৃহীত

অন্তর্বর্তীকালীন সরকারের বিমান ও পর্যটন এবং ভূমি উপদেষ্টা এ এফ এম হাসান আরিফের মৃত্যুর খবরে হাসপাতালে ছুটে গেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২০ ডিসেম্বর) সাড়ে তিনটার দিকে উপদেষ্টার মৃত্যুর খবর পেয়ে কিছুক্ষণ পর তিনি রাজধানীর ল্যাবএইড হাসপাতালে যান। সেখানে তিনি হাসান আরিফের পরিবার ও স্বজনদের সঙ্গে কথা বলেন এবং তাদের প্রতি সমবেদনা জানান। 

হাসপাতাল থেকে বেরিয়ে মির্জা ফখরুল বলেন, তিনি কেবল একজন স্বনামধন্য আইনজীবীই ছিলেন না, তিনি বিশিষ্ট গণতন্ত্রে বিশ্বাসী মানুষ ছিলেন। এই সময়ে তার প্রয়োজন ছিল।

ফখরুল বলেন, ব্যক্তিগতভাবে আমি আমার সুহৃদকে হারিয়েছি। দেশ হারিয়েছে একজন দেশপ্রেমিক মানুষকে। এ সময় হাসান আরিফের শূন্যতা সহজে পূরণ হওয়ার নয় বলে মন্তব্য করেন বিএনপির মহাসচিব। 

আরও পড়ুন: হাসান আরিফের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক, ছুটে গেলেন হাসপাতালে

এর আগে বিকাল সাড়ে ৩টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে মারা যান উপদেষ্টা এ এফ এম হাসান আরিফ। তার বয়স হয়েছিল ৮৩ বছর।

সন্ধ্যায় বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিএনপির শীর্ষনেতারা।

অন্যদিকে জামায়াতের প্রচার বিভাগের সদস্য আতাউর রহমান জানান, মরহুম উপদেষ্টাকে দেখতে হাসপাতালে যাবেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।

৪২ জেলা পরিষদে দলীয় প্রশাসক নিয়োগে জনআকাঙ্ক্ষার বিপরীতে সরক…
  • ১৬ মার্চ ২০২৬
বার কাউন্সিলের ভাইভা পরীক্ষার ফলাফল প্রকাশ, দেখুন এখানে
  • ১৬ মার্চ ২০২৬
শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের ভাগিনা আলভিন গ্রেফতার
  • ১৬ মার্চ ২০২৬
গুজবে কান দেবেন না—‘চান্দা ভাই’ খ্যাত কন্টেন্ট ক্রিয়েটর রাক…
  • ১৫ মার্চ ২০২৬
মারা যাওয়া কন্টেন্ট ক্রিয়েটর রাকিব আর ‘চান্দা ভাই’ রাকিব এক…
  • ১৫ মার্চ ২০২৬
রোমাঞ্চকর লড়াইয়ে সিরিজ জিতল বাংলাদেশ
  • ১৫ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence