উত্তরায় রেস্তোরাঁয় আগুন, ফায়ার সার্ভিসের ১২ ইউনিটের চেষ্টায় অবশেষে নিয়ন্ত্রণে

২০ ডিসেম্বর ২০২৪, ০২:৫৫ PM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৩:৪৫ PM
ফায়ার সার্ভিসের ১২টি ইউনিটের চেষ্টায় রাজধানীর উত্তরার লাভলীন রেস্তোরাঁয় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে

ফায়ার সার্ভিসের ১২টি ইউনিটের চেষ্টায় রাজধানীর উত্তরার লাভলীন রেস্তোরাঁয় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে © সংগৃহীত

ফায়ার সার্ভিসের ১২টি ইউনিটের চেষ্টায় রাজধানীর উত্তরার লাভলীন রেস্তোরাঁয় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। সকাল সাড়ে ১০টায় আগুন লাগার প্রায় সাড়ে ৩ ঘণ্টার পরে তা নিয়ন্ত্রণে আসে।

শুক্রবার (২০ ডিসেম্বর) দুপুরে ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন আগুন নিয়ন্ত্রণে আসার এ তথ্য জানান গণমাধ্যমকে।

তিনি বলেন, দুপুর ২টা ২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনই বলা যাচ্ছে না।

ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা আরও বলেন, আগুন লাগার পর ভবনে প্রচণ্ড ধোঁয়ার সৃষ্টি হয়। ফলে আগুন নিয়ন্ত্রণে কাজ করতে বেগ পেতে হয়েছে ফায়ার সার্ভিস কর্মীদের। 

প্রসঙ্গত, সকাল সাড়ে ১০টায় লাভলীন রেস্তোরাঁয় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট তা নিয়ন্ত্রণে কাজ করে। আগুন নিয়ন্ত্রণের সময় মোট সাতজনকে জীবিত উদ্ধার করে ফায়ার সার্ভিস দল।

 সীমান্ত থেকে ২৫ লাখ টাকা দামের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার
  • ০৮ অক্টোবর ২০২৬
মাঝ আকাশে ১৭ হাজার ফুট উচ্চতায় বিমানে বজ্রপাত, অতঃপর...
  • ০৮ অক্টোবর ২০২৬
প্রাইম ব্যাংক ও এম৪ অটোসের চুক্তি স্বাক্ষর
  • ০৮ অক্টোবর ২০২৬
৬ পদে জনবল নিয়োগ দেবে ঢাকার কর অঞ্চল-২৫, আবেদন অনলাইনে
  • ০৮ অক্টোবর ২০২৬
যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীদের জন্য বড় দুঃসংবাদ
  • ০৮ অক্টোবর ২০২৬
শিক্ষা ক্যাডারদের বদলি বন্ধের কারণ জানাল মন্ত্রণালয়, শুরু ক…
  • ০৮ অক্টোবর ২০২৬