‘মানুষ দোয়া করতেছে, শেখ হাসিনা আবারও ফিরে আসবে’

১৮ ডিসেম্বর ২০২৪, ০৫:৩০ PM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৩:৫৮ PM
আদালতে সোলায়মান সেলিম

আদালতে সোলায়মান সেলিম © সংগৃহীত

যুবদল নেতা শামীম হত্যা মামলায় সাত দিনের রিমান্ড আবেদনের ওপর শুনানিতে আদালতে হাজির করা হয় ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য সোলায়মান সেলিমকে। এজলাসে থেকে নামিয়ে তাদের হাজতখানায় নেওয়ার পথে সোলায়মান সেলিম বলেছেন, মানুষ দোয়া করছে, শেখ হাসিনা আবারও ফিরে আসবেন। মানুষ দোয়া করছে, দোয়া করতেছে। বঙ্গবন্ধু মরে নাই।

এর আগে সকাল ৯টা ২০ মিনিটের দিকে সোলায়মান সেলিমকে এজলাসে তোলা হয়। এজলাসে তোলার সময় সোলায়মান সেলিম বলেন, মানুষ আগে খাইতে পারছে। শেখ হাসিনা আবারও আসবেন। এদিন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শরীফুর রহমানের আদালতে রিমান্ড শুনানি অনুষ্ঠিত হয়। এ মামলায় সাবেক মন্ত্রী কামরুল ইসলামের বিরুদ্ধেও সাত দিনের রিমান্ড আবেদন করা হয়। তাদের চার দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত। পরে তাদের হাজতখানায় নিয়ে যাওয়া হয়।

নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুলের দ…
  • ০১ অক্টোবর ২০২৬
শিক্ষকদের বদলির ফল নিয়ে যা বললেন মাউশি ডিজি
  • ০১ অক্টোবর ২০২৬
ষষ্ঠ ও অষ্টম শ্রেণিতে বাদ পড়া শিক্ষার্থীদের জন্য সুখবর
  • ০১ অক্টোবর ২০২৬
রোনালদোর আইকনিক ‘৭ নম্বর’ জার্সি আরেকজনকে দিয়ে দিল পর্তুগাল
  • ০১ অক্টোবর ২০২৬
দেশের একটি জেলায় ভূমিকম্প
  • ০১ অক্টোবর ২০২৬
পদত্যাগপত্রে যা লিখেছেন এমপি মিষ্টি
  • ০১ অক্টোবর ২০২৬