হারানো ফোন ফিরে পেলেন মির্জা আব্বাস

১৮ ডিসেম্বর ২০২৪, ১০:০৭ AM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৩:৫৮ PM
মির্জা আব্বাস

মির্জা আব্বাস © সংগৃহীত

মহান বিজয় দিবসে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের আমন্ত্রণে বঙ্গভবনের অনুষ্ঠানে গিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস মোবাইল ফোন হারিয়েছেন। দুদিন পর তিনি হারানো মোবাইল ফোনটি ফিরে পেয়েছেন।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান সাংবাদিকদের এ তথ্য জানান।

বাংলাদেশের ৫৪তম বিজয় দিবস উপলক্ষে গত সোমবার এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং ফার্স্ট লেডি ড. রেবেকা সুলতানা।

অনুষ্ঠানে মির্জা আব্বাস যেখানে বসেছিলেন, তার পাশের একটি চেয়ারে মোবাইল ফোনটি রেখেছিলেন। পরে ফোনটি আর খুঁজে পাননি তিনি।

শায়রুল কবির খান গণমাধ্যমকে জানান, বিষয়টি তিনি রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীনকে অবহিত করেছিলেন। পরবর্তীতে মঙ্গলবার ফোনটি পাওয়া গেছে।

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় যবিপ্রবির ১১ গবেষক
  • ০৮ অক্টোবর ২০২৬
জাতীয়করণ নিয়ে কী বলেছিলেন খালেদা জিয়া, তুলে ধরলেন অধ্যক্ষ স…
  • ০৮ অক্টোবর ২০২৬
ইউএস-বাংলা এয়ারলাইনস নিয়োগ দেবে ফার্স্ট অফিসার, আবেদন ৩০ …
  • ০৮ অক্টোবর ২০২৬
বেসিক শতভাগ, এমপিওভুক্ত শিক্ষকদের ভাতা বাড়ানোর আশ্বাস দিলেন…
  • ০৮ অক্টোবর ২০২৬
৭ বার নদীভাঙনে ভিটেমাটি হারানো ক্লীন্টন সাহা, মেধাতালিকায় দ…
  • ০৮ অক্টোবর ২০২৬
টানা তৃতীয়বার বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় নোবিপ্রবির …
  • ০৮ অক্টোবর ২০২৬