মোদির পোস্টের প্রতিক্রিয়া জানানো হবে: পররাষ্ট্র উপদেষ্টা

১৭ ডিসেম্বর ২০২৪, ০৭:৩৬ PM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৩:৫৯ PM
নরেন্দ্র মোদি ও তৌহিদ হোসেন

নরেন্দ্র মোদি ও তৌহিদ হোসেন © ফাইল ছবি

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, ‘বাংলাদেশের বিজয় দিবস নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ফেসবুকের পোস্টের প্রতিক্রিয়া জানাবে ঢাকা। উনি (নরেন্দ্র মোদি) তার মতো করে একটা জিনিস বলেছেন, আমরা আমাদের মতো করে বলবো।’

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

পররাষ্ট্র উপদেষ্টা জানান, মিয়ানমারের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতি নিয়ে সীমান্তবর্তী দেশগুলোকে নিয়ে বৈঠকে বসতে যাচ্ছে থাইল্যান্ড। ব্যাংককে অনুষ্ঠিত হতে যাওয়া বৈঠকে যোগ দেব। সেখানে মিয়ানমারের সীমান্ত পরিস্থিতি, সেখানে সংগঠিত অপরাধ এবং দেশটির ভবিষ্যত নিয়ে আলোচনা করা হবে। 

তিনি বলেন, ১৩ লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে। তাদের নিরাপদে এবং অধিকারের সঙ্গে ফেরত নিতে হবে। আজকের বাস্তবতায় রোহিঙ্গাদের ফেরত পাঠানো যাবে না। সেখানে একটি যুদ্ধ চলছে। বাংলাদেশের একটাই লক্ষ্য, যখন মিয়ানমার শান্ত হবে, তখন যাতে ফেরত পাঠানো যায়। এ লক্ষ্যেই কাজ করবে বাংলাদেশ।

ডি-৮ সম্মেলনে প্রধান উপদেষ্টার যোগ দেওয়া নিয়ে তিনি বলেন, ডি-৮ সম্মেলনে প্রধান উপদেষ্টা যোগ দেবেন। ডি-৮ বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ, কারণ অনেকগুলো গুরুত্বপূর্ণ দেশ এর সদস্য। সম্মেলনের সাইড লাইনে কয়েকটি দেশের সরকার প্রধানের সঙ্গে বৈঠক করবে বাংলাদেশ।

কোন কোন দেশের সরকার প্রধানের সঙ্গে বৈঠক হবে– জানতে চাইলে তৌহিদ হোসেন বলেন, এটি এখনও চূড়ান্ত হয়নি। এগুলো শেষ মুহূর্তে ঠিক হয়। তবে কিছু দ্বিপক্ষীয় বৈঠক অবশ্যই হবে।

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় যবিপ্রবির ১১ গবেষক
  • ০৮ অক্টোবর ২০২৬
জাতীয়করণ নিয়ে কী বলেছিলেন খালেদা জিয়া, তুলে ধরলেন অধ্যক্ষ স…
  • ০৮ অক্টোবর ২০২৬
ইউএস-বাংলা এয়ারলাইনস নিয়োগ দেবে ফার্স্ট অফিসার, আবেদন ৩০ …
  • ০৮ অক্টোবর ২০২৬
বেসিক শতভাগ, এমপিওভুক্ত শিক্ষকদের ভাতা বাড়ানোর আশ্বাস দিলেন…
  • ০৮ অক্টোবর ২০২৬
৭ বার নদীভাঙনে ভিটেমাটি হারানো ক্লীন্টন সাহা, মেধাতালিকায় দ…
  • ০৮ অক্টোবর ২০২৬
টানা তৃতীয়বার বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় নোবিপ্রবির …
  • ০৮ অক্টোবর ২০২৬