পাবনায় অবৈধভাবে নদীর মাটি কাটার দায়ে ৪ জনকে কারাদণ্ড

১৭ ডিসেম্বর ২০২৪, ০৪:৩৯ PM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৩:৫৯ PM

© সংগৃহীত

নদী থেকে অবৈধভাবে মাটি কাটার দায়ে চারজনকে আটকের পর প্রত্যেককে ২০ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১৬ ডিসেম্বর) রাতে পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের চর় ভবানীপুর এলাকা থেকে তাদের আটক ও সাজা দেওয়া হয়। 

কারাদন্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার ইসলামপুর গ্রামের আফতাব হোসেনের চেলে মাসুদ রানা (৪০), চর ভাঙ্গাবাড়িয়া গ্রামের মৃত শাহজালাল প্রামাণিকের ছেলে আব্দুল হালিম (৪৫), একই গ্রামের আব্দুর রশিদের ছেলে মনির হোসেন (২৫) ও টিকরী গ্রামের আব্দুল করিমের ছেলে আব্দুল লতিফ (২৫)।

পাবনার সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুরাদ হোসেন বলেন, গোয়েন্দা সংস্থা এনএসআই’র গোপন তথ্যের ভিত্তিতে সোমবার (১৬ ডিসেম্বর) রাতে অভিযান চালিয়ে হেমায়েতপুর ইউনিয়নের চর় ভবানীপুরে নদীতে অবৈধভাবে মাটি কাটার দায়ে ওই চারজনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের প্রত্যেককে ২০ দিনের জেল দেওয়া হয়।  

তিনি আরও জানান, সাজাপ্রাপ্তদের কারাগারে পাঠানো হয় এবং ঘটনাস্থল থেকে মাটি কাটার কাজে ব্যবহৃত একটি স্কেভেটর ও পাঁচটি ট্রাক জব্দ করা হয়।

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় যবিপ্রবির ১১ গবেষক
  • ০৮ অক্টোবর ২০২৬
জাতীয়করণ নিয়ে কী বলেছিলেন খালেদা জিয়া, তুলে ধরলেন অধ্যক্ষ স…
  • ০৮ অক্টোবর ২০২৬
ইউএস-বাংলা এয়ারলাইনস নিয়োগ দেবে ফার্স্ট অফিসার, আবেদন ৩০ …
  • ০৮ অক্টোবর ২০২৬
বেসিক শতভাগ, এমপিওভুক্ত শিক্ষকদের ভাতা বাড়ানোর আশ্বাস দিলেন…
  • ০৮ অক্টোবর ২০২৬
৭ বার নদীভাঙনে ভিটেমাটি হারানো ক্লীন্টন সাহা, মেধাতালিকায় দ…
  • ০৮ অক্টোবর ২০২৬
টানা তৃতীয়বার বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় নোবিপ্রবির …
  • ০৮ অক্টোবর ২০২৬