নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিল, গ্রেফতার ১

১৭ ডিসেম্বর ২০২৪, ০৪:১৯ PM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৩:৫৯ PM

© সংগৃহীত

সিলেটের বিয়ানীবাজারে মহান বিজয় দিবসের মিছিল নিয়ে পুষ্পস্তবক অর্পণ করে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা-কর্মীরা। এ ঘটনায় তামজিদ আহমদ (১৭) নামে একজনকে গ্রেফতার করে মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকালে আদালতে প্রেরণ করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন বিয়ানীবাজার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. ছবেদ আলী। 

জানা যায়, মহান বিজয় দিবস উপলক্ষ্যে কয়েকজন নেতা-কর্মী উপজেলার চারখাই এলাকায় একটি মিছিল বের করে। মিছিল শেষে স্থানীয় শহিদ মিনারে ছাত্রলীগের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করে। 

পরে পুলিশ সোমবার (১৬ ডিসেম্বর)  বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার চারখাই ইউনিয়নের জমশেদ আহমদ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে তামজিদ আহমদ (১৭) নামে একজনকে গ্রেফতার করে পুলিশ। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকালে আদালতে প্রেরণ করা হয়েছে। আটককৃত উপজেলার চারখাই ইউনিয়নের কাকুরা পশ্চিমপাড়া এলাকার লিপন আহমদের ছেলে। 

এ ব্যাপারে বিয়ানীবাজার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. ছবেদ আলী বলেন, বিয়ানীবাজারে মহান বিজয় দিবস উপলক্ষ্যে ছাত্রলীগের কিছু নেতা-কর্মী মিছিল বের করে। মিছিলে অংশ নেওয়া একজনকে গ্রেফতার করা হয় এবং আদালতে প্রেরণ করা হয়।

বিশ্ববিদ্যালয় পড়ুয়াদের জন্য চালু হচ্ছে এআইসহ তিনটি বিশেষ কো…
  • ০৮ অক্টোবর ২০২৬
নিনমাসে থাইরয়েড সোসাইটির প্রি-কনফারেন্স ওয়ার্কশপ অনুষ্ঠিত
  • ০৮ অক্টোবর ২০২৬
জিও-ব্যাগে ভেজা বালু, পাইলিংয়ে গাছের ডাল— বিদ্যালয় রক্ষা প্…
  • ০৮ অক্টোবর ২০২৬
যুব এশিয়া কাপের সূচি প্রকাশ, বাংলাদেশের ম্যাচ কবে কখন
  • ০৮ অক্টোবর ২০২৬
প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও প্রতিবেদকের বক্তব্য
  • ০৮ অক্টোবর ২০২৬
৬ মাসেই শিক্ষকদের বকেয়া ২ হাজার কোটি টাকা পরিশোধের উদ্যোগ ন…
  • ০৮ অক্টোবর ২০২৬