‘আমরা বোবা হয়ে আছি, আপনারা মুক্ত আছেন তো?’

১৭ ডিসেম্বর ২০২৪, ০৩:৩৮ PM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৩:৫৯ PM
প্রিজনভ‍্যানে জুনাইদ আহমেদ পলক

প্রিজনভ‍্যানে জুনাইদ আহমেদ পলক © সংগৃহীত

ছাত্র আন্দোলনে গণহত্যার অভিযোগের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় সাবেক তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক সাংবাদিকদের উদ্দেশ্য করে বলেছেন, ‘ আমরা বোবা হয়ে আছি, আপনারা মুক্ত আছেন তো?’

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুপুরের দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে এই ঘটনা ঘটে। 

এদিন, পলকসহ মোট ১৬ জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। তবে মামলার শুনানি শেষে একে একে তাদের সবাইকে কারাগারে নেওয়ার উদ্দেশ্যে প্রিজনভ‍্যানে তোলা হয়। এসময় তিনি প্রিজনভ‍্যানের ভেন্টিলেটর থেকে গণমাধ্যমকর্মীদের কাছে জানতে চান, ‘আপনারা ভালো আছেন?, আপনারা ভালো থাকলেই ভালো।’

গণমাধ্যমকর্মীরা জবাবে বলেন, ‘আমরা ভালো আছি, আপনি ভালো আছেন তো?’ তখন পলক বলেন, ‘ভাই, বোবা হয়ে আছি, বোবা। আপনারা মুক্ত আছেন তো? আমরা বোবা।’

উল্লেখ্য, জুলাই আগস্টের আন্দোলন দমাতে ‘গণহত্যাসহ মানবতাবিরোধী অপরাধ’ সংঘটনের অভিযোগে গত ১৭ অক্টোবর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকারের সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রীসহ ৪৬ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল। 

এরপর গত ২৭ অক্টোবর আওয়ামী লীগ সরকারের সাবেক ১০ মন্ত্রী, দুই উপদেষ্টা, অবসরপ্রাপ্ত এক বিচারপতি ও সাবেক এক সচিবসহ মোট ১৪ জনকে গ্রেফতার দেখিয়ে ১৮ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ দেওয়া হয়। সে অনুযায়ী আজ তাঁদের ট্রাইব্যুনালে হাজির করা হয়।

বিশ্ববিদ্যালয় পড়ুয়াদের জন্য চালু হচ্ছে এআইসহ তিনটি বিশেষ কো…
  • ০৮ অক্টোবর ২০২৬
নিনমাসে থাইরয়েড সোসাইটির প্রি-কনফারেন্স ওয়ার্কশপ অনুষ্ঠিত
  • ০৮ অক্টোবর ২০২৬
জিও-ব্যাগে ভেজা বালু, পাইলিংয়ে গাছের ডাল— বিদ্যালয় রক্ষা প্…
  • ০৮ অক্টোবর ২০২৬
যুব এশিয়া কাপের সূচি প্রকাশ, বাংলাদেশের ম্যাচ কবে কখন
  • ০৮ অক্টোবর ২০২৬
প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও প্রতিবেদকের বক্তব্য
  • ০৮ অক্টোবর ২০২৬
৬ মাসেই শিক্ষকদের বকেয়া ২ হাজার কোটি টাকা পরিশোধের উদ্যোগ ন…
  • ০৮ অক্টোবর ২০২৬