ঢাকার সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল শুরু

১৭ ডিসেম্বর ২০২৪, ০২:০৭ PM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৩:৫৯ PM
অবরোধের পর রেললাইন থেকে সরে যান শ্রমিকরা

অবরোধের পর রেললাইন থেকে সরে যান শ্রমিকরা © সংগৃহীত

রেলওয়ের অস্থায়ী গেটকিপার-ওয়েম্যানদের বকেয়া বেতন দেওয়া হবে—কর্তৃপক্ষের এমন আশ্বাস পেয়ে রেলপথ ছেড়ে দিয়েছেন আন্দোলনকারীরা। ফলে তিন ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেলযোগাযোগ স্বাভাবিক হয়।

আজ মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুপুর পৌনে একটার দিকে রেলপথ ছাড়েন তারা। দুপুর একটা ৫৫ মিনিটে প্রথম ট্রেন এফডিসি রেলক্রসিং পার হয়ে তেজগাঁও স্টেশন থেকে ঢাকা স্টেশনের দিকে যায়।

কর্তৃপক্ষ আশ্বাস দিয়েছেন বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) এর মধ্যে বকেয়া বেতন দেওয়া হবে। তবে বৃহস্পতিবারের মধ্যে বেতন না পেলে আগামী রোববার (২২ ডিসেম্বর) আবারও আন্দোলনে নামবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন তারা।

আন্দোলনকারী গেটকিপার সাব্বির হোসেন বলেন, ‘এখানে রেলওয়ে ঢাকা বিভাগীয় ম্যানেজার এসেছিলেন। তিনি আমাদের আশ্বস্ত করেছেন আমাদের বেতনের টাকা তাদের কাছে অর্থ মন্ত্রণালয় থেকে এসেছে। বেতন হিসাব করে অনলাইনে ইনপুট দিতে আর এক দিন সময় লাগবে। তারা বলেছে সর্বোচ্চ বৃহস্পতিবারের মধ্যে আমাদের বেতন হয়ে যাবে। যদি বৃহস্পতিবারের মধ্যে আমাদের বেতন দেওয়া না হয়, তাহলে আগামী রোববার সকালে আবারও এই আন্দোলন করা হবে। সেদিন কারও আশ্বাসে আমরা রেললাইন ছেড়ে যাব না। বেতন না হওয়া পর্যন্ত আমরা রেললাইনে অবস্থান করব।’

এর আগে আজ সকালে রাজধানীর কারওয়ান বাজার রেলক্রসিং অবরোধ করে রেলের অস্থায়ী শ্রমিকরা। এতে ঢাকার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। অবরোধের কারণে বিঘ্নিত হয়েছে রেলের শিডিউল।

বিশ্ববিদ্যালয় পড়ুয়াদের জন্য চালু হচ্ছে এআইসহ তিনটি বিশেষ কো…
  • ০৮ অক্টোবর ২০২৬
নিনমাসে থাইরয়েড সোসাইটির প্রি-কনফারেন্স ওয়ার্কশপ অনুষ্ঠিত
  • ০৮ অক্টোবর ২০২৬
জিও-ব্যাগে ভেজা বালু, পাইলিংয়ে গাছের ডাল— বিদ্যালয় রক্ষা প্…
  • ০৮ অক্টোবর ২০২৬
যুব এশিয়া কাপের সূচি প্রকাশ, বাংলাদেশের ম্যাচ কবে কখন
  • ০৮ অক্টোবর ২০২৬
প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও প্রতিবেদকের বক্তব্য
  • ০৮ অক্টোবর ২০২৬
৬ মাসেই শিক্ষকদের বকেয়া ২ হাজার কোটি টাকা পরিশোধের উদ্যোগ ন…
  • ০৮ অক্টোবর ২০২৬