সচিবালয় ক্লিনিকে স্বাস্থ্যসেবা পাবেন অ্যাক্রিডিটেশন কার্ডধারী সাংবাদিকরা

১৭ ডিসেম্বর ২০২৪, ০১:২৮ PM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৩:৫৯ PM
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা © সংগৃহীত

সচিবালয় বিটে কর্মরত অ্যাক্রিডিটেশন কার্ডধারী সাংবাদিকরা সচিবালয় ক্লিনিকে স্বাস্থ্যসেবা ও সচিবালয়ের ভেতর অবস্থিত পাসপোর্ট অফিস থেকে পাসপোর্ট নবায়ন করতে পারবেন বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেছুর রহমান৷

আজ মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এমন প্রতিশ্রুতি দেন তিনি৷

সিনিয়র সচিব মোখলেছুর রহমান বলেন, ‘আমরা এ সপ্তাহেই একটা আদেশ জারি করব৷ এ আদেশের মাধ্যমে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা সচিবালয় থেকে যে স্বাস্থ্যসেবা পান, সেই সেবাটা সাংবাদিকরাও পাবেন৷ তবে এই সেবা পেতে অবশ্যই অ্যাক্রিডিটেশন কার্ডধারী হতে হবে৷’

তিনি আরও বলেন, ‘পাসপোর্ট নবায়নের ক্ষেত্রেও সচিবালয়ের অফিস থেকে যাতে সাংবাদিকরা পাসপোর্ট নবায়ন করতে পারে আমরা সেই ব্যবস্থা করব৷’

বিশ্ববিদ্যালয় পড়ুয়াদের জন্য চালু হচ্ছে এআইসহ তিনটি বিশেষ কো…
  • ০৮ অক্টোবর ২০২৬
নিনমাসে থাইরয়েড সোসাইটির প্রি-কনফারেন্স ওয়ার্কশপ অনুষ্ঠিত
  • ০৮ অক্টোবর ২০২৬
জিও-ব্যাগে ভেজা বালু, পাইলিংয়ে গাছের ডাল— বিদ্যালয় রক্ষা প্…
  • ০৮ অক্টোবর ২০২৬
যুব এশিয়া কাপের সূচি প্রকাশ, বাংলাদেশের ম্যাচ কবে কখন
  • ০৮ অক্টোবর ২০২৬
প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও প্রতিবেদকের বক্তব্য
  • ০৮ অক্টোবর ২০২৬
৬ মাসেই শিক্ষকদের বকেয়া ২ হাজার কোটি টাকা পরিশোধের উদ্যোগ ন…
  • ০৮ অক্টোবর ২০২৬