শেখ হাসিনার বিরুদ্ধে মামলার তদন্ত ২ মাসের মধ্যে শেষ করার নির্দেশ

১৭ ডিসেম্বর ২০২৪, ১২:৫২ PM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৩:৫৯ PM
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা © সংগৃহীত

গত জুলাই-আগস্টের গণহত্যার মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত দুই মাসের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আজ মঙ্গলবার ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজার নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ নির্দেশ দেন। 

ট্রাইব্যুনালের অন্য সদস্যরা হলেন বিচারপতি শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মহিতুল হক এনাম চৌধুরী।

ট্রাইব্যুনাল দুই মাস সময় মঞ্জুর করে আগামী ১৮ ফেব্রুয়ারি তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। পাশাপাশি শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনতে ইন্টারপোলের পদক্ষেপের বিষয়ে জানতে চেয়েছেন ট্রাইব্যুনাল।

গণঅভ্যুত্থানে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। এরপর অন্তর্বর্তী সরকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গত জুলাই-আগস্টে সংঘটিত গণহত্যাসহ মানবতাবিরোধী অপরাধের বিচার করার উদ্যোগ নেয়। এর ধারাবাহিকতায় গত ১৭ অক্টোবর থেকে ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু হয়।

আরও পড়ুন: সংবিধানের পঞ্চদশ সংশোধনী অবৈধ

জুলাই-আগস্টের গণহত্যার মামলায় গত ১৮ নভেম্বর প্রথম শুনানি হয় ট্রাইব্যুনালে। শুনানি শেষে ট্রাইব্যুনাল এক মাস সময় মঞ্জুর করে ১৭ ডিসেম্বর তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছিলেন। আজ ফের দুই মাস সময় দিয়ে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।

এদিকে জুলাই-আগস্ট গণহত্যার মামলায় সাবেক ১২ মন্ত্রীসহ ১৬ জনের বিরুদ্ধেও দুই মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় যবিপ্রবির ১১ গবেষক
  • ০৮ অক্টোবর ২০২৬
জাতীয়করণ নিয়ে কী বলেছিলেন খালেদা জিয়া, তুলে ধরলেন অধ্যক্ষ স…
  • ০৮ অক্টোবর ২০২৬
ইউএস-বাংলা এয়ারলাইনস নিয়োগ দেবে ফার্স্ট অফিসার, আবেদন ৩০ …
  • ০৮ অক্টোবর ২০২৬
বেসিক শতভাগ, এমপিওভুক্ত শিক্ষকদের ভাতা বাড়ানোর আশ্বাস দিলেন…
  • ০৮ অক্টোবর ২০২৬
৭ বার নদীভাঙনে ভিটেমাটি হারানো ক্লীন্টন সাহা, মেধাতালিকায় দ…
  • ০৮ অক্টোবর ২০২৬
টানা তৃতীয়বার বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় নোবিপ্রবির …
  • ০৮ অক্টোবর ২০২৬