ঢাকার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ

১৭ ডিসেম্বর ২০২৪, ১১:৫৮ AM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৩:৫৯ PM
শ্রমিকদের রেলক্রসিং অবরোধ

শ্রমিকদের রেলক্রসিং অবরোধ © সংগৃহীত

রাজধানীর কারওয়ান বাজারে এফডিসি রেলক্রসিং অবরোধ করেছেন রেলের অস্থায়ী শ্রমিকরা। এতে ঢাকার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। আজ মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকালে এফডিসি রেলক্রসিং অবরোধ করে স্লোগান দিতে থাকেন অস্থায়ী শ্রমিকরা।

ঢাকা রেলওয়ে স্টেশন মাস্টার মোহাম্মদ আনোয়ার হোসেন গণমাধ্যমকে বলেন, বেলা পৌনে ১১টা থেকে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। রেললাইনে প্রতিবন্ধকতা সৃষ্টির কারণে এমন হয়েছে।

তিনটি দাবিতে এসব অস্থায়ী শ্রমিক অবরোধ করেছেন রেলপথ। এর মধ্যে আছে ৫ মাসের বকেয়া বেতন পরিশোধ, সব শ্রমিকের বেতন পরিশোধ ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে শ্রমিকদের মজুরি বৃদ্ধি।

আরও পড়ুন: সংবিধানের পঞ্চদশ সংশোধনী অবৈধ

অস্থায়ী এসব কর্মী (টিএলআর) প্রাত্যহিক কাজের ভিত্তিতে মজুরি পান। তারা রেলের কর্মচারী নন। তারা রেলওয়ের বিভিন্ন দপ্তরের পোর্টার, গেটকিপার (ট্রাফিক/ইঞ্জিনিয়ারিং), খালাসি, ওয়েম্যান, অফিস সহকারী, ওয়েটিং রুম কেয়ারটেকারসহ বিভিন্ন পদে দীর্ঘদিন ধরে কর্মরত।

এর আগে গত ২৫ মার্চ এসব অস্থায়ী কর্মী বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করেছিলেন।

বিশ্ববিদ্যালয় পড়ুয়াদের জন্য চালু হচ্ছে এআইসহ তিনটি বিশেষ কো…
  • ০৮ অক্টোবর ২০২৬
নিনমাসে থাইরয়েড সোসাইটির প্রি-কনফারেন্স ওয়ার্কশপ অনুষ্ঠিত
  • ০৮ অক্টোবর ২০২৬
জিও-ব্যাগে ভেজা বালু, পাইলিংয়ে গাছের ডাল— বিদ্যালয় রক্ষা প্…
  • ০৮ অক্টোবর ২০২৬
যুব এশিয়া কাপের সূচি প্রকাশ, বাংলাদেশের ম্যাচ কবে কখন
  • ০৮ অক্টোবর ২০২৬
প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও প্রতিবেদকের বক্তব্য
  • ০৮ অক্টোবর ২০২৬
৬ মাসেই শিক্ষকদের বকেয়া ২ হাজার কোটি টাকা পরিশোধের উদ্যোগ ন…
  • ০৮ অক্টোবর ২০২৬