পাকিস্তানে বিজয় দিবস উদযাপিত

১৭ ডিসেম্বর ২০২৪, ১১:৩৯ AM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৩:৫৯ PM
বাংলাদেশ হাইকমিশনে মহান বিজয় দিবস উদযাপন

বাংলাদেশ হাইকমিশনে মহান বিজয় দিবস উদযাপন © সংগৃহীত

পাকিস্তানের ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশন যথাযথ মর্যাদা, উৎসাহ-উদ্দীপনা ও আনন্দমুখর পরিবেশে মহান বিজয় দিবস উদযাপন করেছে।

গতকাল সোমবার দিবসটি উপলক্ষে হাইকমিশন প্রাঙ্গণে বর্ণাঢ্য অনুষ্ঠানমালার আয়োজন করা হয়।

হাইকমিশনের সব কর্মকর্তা-কর্মচারী, প্রবাসী বাংলাদেশি ও তাদের পরিবার এসব অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। ঢাকায় প্রাপ্ত এক তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়।

এ উপলক্ষে দূতাবাস প্রাঙ্গণ বিজয় দিবসের ব্যানার ও পোস্টার দিয়ে সুসজ্জিত করা হয়। দূতাবাস প্রাঙ্গণে হাইকমিশনার মো. ইকবাল হোসেন খান আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন। পবিত্র কোরয়ান তিলাওয়াতের মাধ্যমে আলোচনা শুরু হয়।

রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টার বিজয় দিবস উপলক্ষে দেওয়া বাণী পাঠ করা হয়। পরে মহান বিজয় দিবসের তাৎপর্যভিত্তিক প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

আলোচনায় অন্যদের মধ্যে উপ-হাইকমিশনার মো. আমিনুল ইসলাম খান বাংলাদেশের বিভিন্ন আন্দোলনের প্রেক্ষাপটসহ মহান মুক্তিযুদ্ধের ইতিহাস ও বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তৃতা করেন।

এ ছাড়া মহান বিজয় দিবস উপলক্ষে দূতাবাস প্রাঙ্গণে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় শিশু-কিশোরসহ সবার অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

ট্যাগ: জাতীয়
বিশ্ববিদ্যালয় পড়ুয়াদের জন্য চালু হচ্ছে এআইসহ তিনটি বিশেষ কো…
  • ০৮ অক্টোবর ২০২৬
নিনমাসে থাইরয়েড সোসাইটির প্রি-কনফারেন্স ওয়ার্কশপ অনুষ্ঠিত
  • ০৮ অক্টোবর ২০২৬
জিও-ব্যাগে ভেজা বালু, পাইলিংয়ে গাছের ডাল— বিদ্যালয় রক্ষা প্…
  • ০৮ অক্টোবর ২০২৬
যুব এশিয়া কাপের সূচি প্রকাশ, বাংলাদেশের ম্যাচ কবে কখন
  • ০৮ অক্টোবর ২০২৬
প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও প্রতিবেদকের বক্তব্য
  • ০৮ অক্টোবর ২০২৬
৬ মাসেই শিক্ষকদের বকেয়া ২ হাজার কোটি টাকা পরিশোধের উদ্যোগ ন…
  • ০৮ অক্টোবর ২০২৬