কম্বলে আগুন লেগে বৃদ্ধার মৃত্যু

১৫ ডিসেম্বর ২০২৪, ১০:৫৬ AM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৪:০৮ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

লালমনিরহাটের হাতীবান্ধায় কুপির আগুন কম্বলে লেগে দগ্ধ হয়ে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। শনিবার (১৪ ডিসেম্বর) রাত ১০টার দিকে উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের বুড়াসারডুবি গ্রামে এ ঘটনা ঘটে। অইচন বেওয়া (৭০) নামের ওই বৃদ্ধা গ্রামের মৃত জমির উদ্দিনের স্ত্রী।

স্থানীয়দের সূত্রে জানা যায়, শনিবার রাতে কুপির আগুন কম্বলে লেগে যায়। এ সময় বুঝতে না পেরে অগ্নিদগ্ধ হয়ে নিজ বাড়িতে মারা যান ওই বৃদ্ধা। খবর পেয়ে এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণে আনে। ওই বৃদ্ধা বয়সজনিত কারণে চলাচল করতে পারতেন না।

ফকিরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলার রহমান খোকন বিষয়টি নিশ্চিত করেছেন।

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন্নবী এ বিষয়ে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি তদন্ত করা হয়েছে। কুপির আগুন কম্বলে লেগেই তার মৃত্যু হয়েছে। কোনো অভিযোগ না থাকায় পরিবার তার দাফনের ব্যবস্থা করছে।

ফেসবুকে পোস্ট, যুগান্তর সাংবাদিককে পেটালেন বিএনপি নেতার ভাই
  • ৩০ এপ্রিল ২০২৬
নিজামীপুত্র, হাজী শরীয়তুল্লাহর বংশধরসহ আরও যারা এনসিপিতে য…
  • ৩০ এপ্রিল ২০২৬
এবার ‘নকল ধরার মিশনে’ জাতীয় বিশ্ববিদ্যালয় ভিসি, এক কেন্দ্র …
  • ৩০ এপ্রিল ২০২৬
জিডিপির বড় অংশ শিক্ষা-স্বাস্থ্য খাতে ব্যয় করবো: প্রধানমন্ত্…
  • ৩০ এপ্রিল ২০২৬
শিক্ষক সুদীপের রিমান্ড চেয়েছে পুলিশ
  • ৩০ এপ্রিল ২০২৬
ছেলে শিক্ষার্থীদের যৌন নিপীড়নকারী সেই ঢাবি শিক্ষকের দ্রুত ব…
  • ৩০ এপ্রিল ২০২৬