জিডিপির বড় অংশ শিক্ষা-স্বাস্থ্য খাতে ব্যয় করবো: প্রধানমন্ত্রী

৩০ এপ্রিল ২০২৬, ১০:৩৪ PM
প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান © সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন জিডিপির বড় অংশ শিক্ষা-স্বাস্থ্য খাতে ব্যয় করা হবে। আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) জাতীয় সংসদ অধিবেশনে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, প্রাইমারি স্কুলের শিক্ষকদের সম্মানী বাড়ানোর চেষ্টা করছি। যাতে করে শিক্ষার্থীদের লেখাপড়ার ক্ষেত্রে তারা মনোযোগ দিতে পারে। মোট বাজেটের ৫ শতাংশ শিক্ষা খাতে রাখতে চাই। 

তিনি আরও বলেন, পাশাপাশি স্বাস্থ্যের অবস্থা নিয়ে বলতে গেলে আমাদের হাসপাতালে ভবন আছে হয়তো ডাক্তার নেই, ওষুধ নেই। তাই জিডিপির বড় অংশ শিক্ষা-স্বাস্থ্য খাতে ব্যয় করবো। আমাদের একটাই গন্তব্য স্বনির্ভর-আত্মনির্ভরশীল বাংলাদেশ।

তারেক রহমান বলেন, বিরোধীদলীয় নেতার এক সন্তান ব্রিটেনে থাকেন। আমাকে রাজনৈতিক কারণে ব্রিটেনে থাকতে হয়েছে। সেই দেশের স্কুলগুলোকে দেখতাম আর মনে মনে ভাবতাম আহা আমাদের দেশের স্কুলগুলো যদি এমন হতো।

ন্যাশনাল ল্যাবরেটরি মেডিসিনের সিরিয়াল মিলবে অনলাইনে, শুরু ১…
  • ০৯ অক্টোবর ২০২৬
এনসিসি ব্যাংকে ৪ পদে জনবল নিয়োগ, আবেদন অনলাইনে
  • ০৯ অক্টোবর ২০২৬
লবণজলে অবারিত স্বপ্ন, লবণাক্ত শৈশব
  • ০৯ অক্টোবর ২০২৬
নোবেল শান্তি পুরস্কারে ট্রাম্পকে টেক্কা দিতে পারেন যারা
  • ০৯ অক্টোবর ২০২৬
দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম, আজ ভরি কত?
  • ০৯ অক্টোবর ২০২৬
আবরার ফাহাদ হত্যার পেছনে দায়ী ছাত্রলীগের আইডিওলজি—শিবির ট্য…
  • ০৯ অক্টোবর ২০২৬