পঞ্চগড়ে টানা ৩ দিন ধরে শৈত্যপ্রবাহ, তাপমাত্রা ৯ দশমিক ৩

১৫ ডিসেম্বর ২০২৪, ১০:২৭ AM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৪:০৮ PM
পঞ্চগড়ে তিন দিন ধরে মৃদু শৈত্যপ্রবাহ বইছে

পঞ্চগড়ে তিন দিন ধরে মৃদু শৈত্যপ্রবাহ বইছে © সংগৃহীত

পঞ্চগড়ে টানা তিন দিন ধরে চলছে মৃদু শৈত্যপ্রবাহ। সর্বনিম্ন তাপমাত্রা ওঠানামা করছে ৮ থেকে ১০ ডিগ্রি সিলসিয়াসের মধ্যে। রোববার (১৫ ডিসেম্বর) সকাল ৯টায় সর্বনিম্ন ৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় বলেন, রোববার সকাল ৯টায় সর্বনিম্ন ৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। শীতের তারতম্য নির্ভর করে বাতাসের দিক ও গতির ওপর। সাধারণত শীতকালে বাতাসের স্বাভাবিক গতিবেগ ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বা তারও বেশি হয়। কোনো অঞ্চলে দীর্ঘক্ষণ কুয়াশা পড়লে শীত বেশি হয়। কারণ সূর্যের আলো কুয়াশা ভেদ করে ভূপৃষ্ঠকে উত্তপ্ত করতে পারে না। ফলে ঠান্ডা বেশি অনুভূত হয়।

স্থানীয় লোকজন জানান, দুপুরের পর হালকা কুয়াশার সঙ্গে উত্তরের হিমেল বাতাসে হাড় কাঁপানো শীত অনুভূত হয়। এতে দিনমজুর, কৃষি শ্রমিকসহ খেটে খাওয়া মানুষের দুর্ভোগ দেখা দিয়েছে। দুর্ভোগ বেড়েছে রিকশা ভ্যানের চালকসহ নিম্ন আয়ের মানুষের।

আলোচনার জন্য ট্রাম্পের কাছে দুই সপ্তাহ সময় চেয়েছে পাকিস্তান
  • ০৮ এপ্রিল ২০২৬
ইরানের বিদ্যুৎকেন্দ্র-সেতু রক্ষায় ‘মানবঢাল’ তৈরীতে জনতার ঢল
  • ০৮ এপ্রিল ২০২৬
ট্রাম্পের হুমকি উপেক্ষা করে ইরানের পাশে দাঁড়িয়েছে ফ্রান্স
  • ০৮ এপ্রিল ২০২৬
উত্তেজনা প্রশমনে মধ্যপ্রাচ্যে বিশেষ দূত নিয়োগ দিল জাতিসংঘ
  • ০৮ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের নাগরিকদের হজ্বে না যাওয়ার পরামর্শ দিল মার্কি…
  • ০৮ এপ্রিল ২০২৬
তামিমের নেতৃত্বাধীন কমিটিকে অবৈধ দাবি করে বিসিবিতে আইসিসির …
  • ০৮ এপ্রিল ২০২৬
close