‘সার্কেলের বন্ধুবান্ধব নিয়ে সরকার গঠন করা হয়েছে’

১৩ ডিসেম্বর ২০২৪, ০৮:৪৪ PM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৪:৩২ PM
নুরুল হক নুর

নুরুল হক নুর © সংগৃহীত

সার্কেলের বন্ধুবান্ধব নিয়ে সরকার গঠন করা হয়েছে বলে দাবি করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। তিনি বলেন, ‘যাদের আমরা সরকার গঠনের দায়িত্ব দিলাম, তারা তাদের সার্কেলের বন্ধুবান্ধব এবং তাদের লোকজনদের নিয়ে সরকার গঠন করলেন। মানুষকে হতাশ করলেন।’

শুক্রবার (১৩ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ যুব অধিকার পরিষদ কর্তৃক 'ভারতীয় আগ্রাসন ও আধিপত্য বিরোধী' জাতীয় যুব সমাবেশে তিনি এসব কথা বলেন।

নুরুল হক বলেন, ‘এই সরকারের প্রতি আমাদের ক্ষোভ আছে, রাগ আছে। প্রয়োজনে সরকারের বিরুদ্ধে আন্দোলন করবো। আমাদের দাবি আদায়ে বাধ্য করবো। কিন্তু এখনই ফেলে দিতে হবে, এই সরকারকে চলে যেতে হবে, এই লাইনে যাওয়া যাবে না। এ সরকারের জনগণের বাইরে যাওয়ার সুযোগ নেই। জনগণের বাইরে গেলে, জনসমর্থনের বাইরে গেলে তারা এক সপ্তাহ টিকে থাকতে পারবে না।’

তিনি আরও বলেন, ‘অনেক আশা–আকাঙ্ক্ষা নিয়ে এই অন্তর্বর্তীকালীন সরকারের দিকে গোটা জাতি তাকিয়ে আছে। কিন্তু দুঃখজনক হলো, সরকার জাতির মনের আশা–আকাঙ্ক্ষা বুঝতে পারছে না। জুলাই-আগস্ট বিপ্লবে ফ্যাসিস্ট হাসিনার পতনে সমস্ত রাজনৈতিক দল, শিল্পী, সাহিত্যিক সকলের প্রত্যাশা ছিল এই বাংলাদেশকে পুনর্গঠন করার জন্য, হাসিনার পতন–পরবর্তী নতুন বাংলাদেশ বিনির্মাণ করার জন্য আন্দোলনের অংশীজনদের নিয়ে জাতীয় সরকার গঠন করা হবে। রাষ্ট্র সংস্কার করা হবে। কিন্তু দুঃখজনক আমরা দেখলাম, আন্দোলনে থাকা নেতৃবৃন্দ এবং রাজনৈতিক দলগুলোর মনে আঘাত দিলেন। যার ফলে এখন রাজনৈতিক দলগুলো দ্রুত সময়ে নির্বাচন চাচ্ছে। রাজনৈতিক দলগুলো এখন সরকারের কর্মকাণ্ডে সন্দেহ সংশয় প্রকাশ করছে।’ 

নিজেকে ‘স্মার্ট’ করে তোলার ১০ কার্যকর কৌশল
  • ৩১ মার্চ ২০২৬
মেসিকে নিয়ে সুখবর দিলেন লিওনেল স্কালোনি
  • ৩১ মার্চ ২০২৬
যেকারণে নাসিম শাহকে ২ কোটি রুপি জরিমানা করল পিসিবি
  • ৩১ মার্চ ২০২৬
শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় গোড়া থেকেই কাজ করতে চাই: র…
  • ৩১ মার্চ ২০২৬
হরমুজ প্রণালিতে টোল আদায় পরিকল্পনার অনুমোদন
  • ৩১ মার্চ ২০২৬
দুপুরের মধ্যে ঢাকাসহ যে ৬ জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence