‘আওয়ামী লীগ ফিরে আসবে’ বলা সদরপুরের সেই ইউএনওকে বদলি

১৩ ডিসেম্বর ২০২৪, ০৫:৪৬ PM , আপডেট: ১৭ জুলাই ২০২৫, ১২:১২ PM
 আল মামুন

আল মামুন © সংগৃহীত

ফরিদপুরের সদরপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল মামুনকে অবশেষে বদলি করা হয়েছে। তিনি গাইবান্ধার অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে যোগ দেবেন। জেলা প্রশাসনের এক অফিস আদেশের চিঠিতে এসব তথ্য জানানো হয়েছে।

জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লা স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, ‘জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২১ নভেম্বর ২০২৪ তারিখের প্রজ্ঞাপনমূলে আল মামুনকে, উপজেলা নির্বাহী কর্মকর্তা, সদরপুর, ফরিদপুরকে অতিরিক্ত জেলা প্রশাসক, গাইবান্ধা হিসেবে বদলি করা হয়েছে। তাঁকে বদলিকৃত কর্মস্থলে যোগদানের নিমিত্ত ১১–১২–২০২৪ তারিখ অপরাহ্নে বর্তমান কর্মস্থল হতে অবমুক্ত করা হলো। তিনি তাঁর দায়িত্ব সদরপুরের সহকারী কমিশনার (ভূমি) রুবানা তানজিনের নিকট হস্তান্তর করবেন।’

এর আগে ‘আওয়ামী লীগ ফিরে আসবে’ এমন মন্তব্য করা নিয়ে সমালোচনার মুখে পড়েন সদরপুরের ইউএনও আল মামুন। গত বুধবার (১১ ডিসেম্বর) স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে জনপ্রশাসন সংস্কার কমিশনের মতবিনিময় সভায় এ অভিযোগ ওঠার পর তাকে তাৎক্ষণিক প্রত্যাহারের নির্দেশ দেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মো. মোখলেস উর রহমান।

অভিযোগ অস্বীকার করে তিনি পরে জানিয়েছিলেন, ‘গত ৩০ নভেম্বর সদরপুর উপজেলা সম্মেলন কক্ষে স্মরণসভা অনুষ্ঠিত হয়। ওখানে ছাত্রদের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের নেতাও উপস্থিত ছিলন। তাঁরা সবাই জানেন আমি এ–জাতীয় কোনো কথা বলিনি। কেন ওই ছাত্রনেতা (বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি আনিসুর রহমান) আমার বিরুদ্ধে এ–জাতীয় অভিযোগ করেছেন, তা আমার বোধগম্য নয়।’

বাসভাড়া কত টাকা করে বাড়বে, জানা যাবে কাল
  • ১৯ এপ্রিল ২০২৬
ঢাবির হলে নবীনদের ‘নিজেদের ফ্লোরে’ তুলছে ছাত্রদল: বাকের
  • ১৯ এপ্রিল ২০২৬
মাভাবিপ্রবির ছাত্রী হলে তল্লাশি চালিয়ে বৈদ্যুতিক সারঞ্জাম জ…
  • ১৯ এপ্রিল ২০২৬
আন্তর্জাতিক ‘হুজ হু বাংলাদেশ-২০২৬’ সম্মাননা পেলেন গাকৃবি ভি…
  • ১৯ এপ্রিল ২০২৬
শিক্ষার্থীদের নিয়ে রেজিস্ট্রার ভবন ঘেরাও করবেন ডাকসু নেতারা 
  • ১৯ এপ্রিল ২০২৬
বিভাগে শিক্ষক সংকট, অনশনে বসলেন চেয়ারম্যান
  • ১৯ এপ্রিল ২০২৬