ডেমরায় ট্রাকের ধাক্কায় নিহত কলেজছাত্র

১৩ ডিসেম্বর ২০২৪, ০৫:৩৮ PM , আপডেট: ১৭ জুলাই ২০২৫, ১২:১২ PM
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক)

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) © ফাইল ফটো

রাজধানীর ডেমরা মহাসড়কে ট্রাকের ধাক্কায় ইমরান শিকদার (২৩) নামে এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন। শুক্রবার (১৩ ডিসেম্বর) দুপুর পৌনে একটার দিকে এই দুর্ঘটনা ঘটনার পর গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে দুপুর আড়াইটার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত ইমরান নারায়ণগঞ্জের কমার্স কলেজের বাণিজ্য বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তার বাবা কুমিল্লার মেঘনা থানার চর মাথালিয়া গ্রামের মোক্তার হোসেন সিকদার। তিনি ডেমরার সারুলিয়া এলাকার বাসিন্দা।

নিহতের বড় ভাই নাহিদ শিকদার জানান, আমার ছোট ভাই ইমরান দুপুরের দিকে কুমিল্লায় বাবা-মায়ের সঙ্গে দেখা করার জন্য রিকশায় করে সায়দাবাদ বাসস্ট্যান্ড যাচ্ছিল। এ সময় দ্রুতগতির একটি ট্রাক আমার ভাইয়ের রিকশাকে চাপা দিয়ে পালিয়ে যায়। পরে আমরা খবর পেয়ে দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাই। সেখানকার চিকিৎসক জানান আমার ভাই আর বেঁচে নেই।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানিয়েছি। 

ট্যাগ: ছাত্র
প্রধানমন্ত্রীর প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক বিশেষ সহকারী নিয়োগ…
  • ০৮ অক্টোবর ২০২৬
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের অধীনে বিভিন্ন গ্রেডে চাকরি,…
  • ০৮ অক্টোবর ২০২৬
এনটিআরসিএ শিক্ষকদের বদলি চাইলেন অধ্যক্ষ সেলিম ভূঁইয়া
  • ০৮ অক্টোবর ২০২৬
রফিকুল ইসলাম মিয়ার মৃত্যুর খবর, পোস্ট ডিলিট করল বিএনপির ভের…
  • ০৮ অক্টোবর ২০২৬
মিলভিক বাংলাদেশ নিয়োগ দেবে ৯৯ সেলস অ্যাসোসিয়েট, আবেদন ৩ নভে…
  • ০৮ অক্টোবর ২০২৬
দুই মাসের মধ্যে ১০০০ খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্…
  • ০৮ অক্টোবর ২০২৬