উপদেষ্টা নাহিদের বক্তব্যে বিভ্রান্তি, জনসংযোগ কর্মকর্তাকে প্রত্যাহার

১৩ ডিসেম্বর ২০২৪, ০২:২৮ PM , আপডেট: ১৭ জুলাই ২০২৫, ১২:১২ PM
উপদেষ্টা নাহিদ ইসলাম

উপদেষ্টা নাহিদ ইসলাম © সংগৃহীত

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলামের বক্তব্য নিয়ে বিভ্রান্তি তৈরি হওয়ার ঘটনায় ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ জসীম উদ্দিনকে প্রত্যাহার করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) তাকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়।

এর আগে গত ১০ ডিসেম্বর ব্রিটিশ জিপিজি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন তথ্য উপদেষ্টা। ১১ ডিসেম্বর তথ্য উপদেষ্টাকে উদ্ধৃত করে জনসংযোগ কর্মকর্তার পাঠানো বিবৃতিতে বলা হয়েছিল, ‘রাজনৈতিক দলগুলো চাচ্ছে তাদের অধীনে সংস্কার হোক। তাই তারা বর্তমান অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ প্রমাণ করার চেষ্টা করছে। দলগুলো সংস্কারের পরিবর্তে নির্বাচনকে বেশি প্রাধান্য দিচ্ছে।’

গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হওয়ার পর ওই বক্তব্য নিয়ে রাজনৈতিক অঙ্গনে সমালোচনা শুরু হয়।

গতকাল লন্ডন থেকে ফিরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ওই মন্তব্যকে ‘রাজনীতিবিরোধী’ বলে অভিহিত করেন।

পরে জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ জসীম উদ্দিন গণমাধ্যমকে জানান, তথ্য উপদেষ্টা ওই কথা বলেননি। তিনি (জসীম) অসাবধানতাবশত ভুল বক্তব্য দিয়ে সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়েছিলেন। তার ভুলের কারণে তথ্য উপদেষ্টা বিব্রত হয়েছেন বলে জানান তিনি।

প্রধানমন্ত্রীর প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক বিশেষ সহকারী নিয়োগ…
  • ০৮ অক্টোবর ২০২৬
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের অধীনে বিভিন্ন গ্রেডে চাকরি,…
  • ০৮ অক্টোবর ২০২৬
এনটিআরসিএ শিক্ষকদের বদলি চাইলেন অধ্যক্ষ সেলিম ভূঁইয়া
  • ০৮ অক্টোবর ২০২৬
রফিকুল ইসলাম মিয়ার মৃত্যুর খবর, পোস্ট ডিলিট করল বিএনপির ভের…
  • ০৮ অক্টোবর ২০২৬
মিলভিক বাংলাদেশ নিয়োগ দেবে ৯৯ সেলস অ্যাসোসিয়েট, আবেদন ৩ নভে…
  • ০৮ অক্টোবর ২০২৬
দুই মাসের মধ্যে ১০০০ খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্…
  • ০৮ অক্টোবর ২০২৬