শিক্ষার্থী আহনাফ হত্যার প্রতিবাদে ফেনীতে বিক্ষোভ

১৩ ডিসেম্বর ২০২৪, ০৮:৩১ AM , আপডেট: ১৭ জুলাই ২০২৫, ১২:১২ PM
বিক্ষোভ মিছিল

বিক্ষোভ মিছিল © টিডিসি ফটো

ফেনী শহরের চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী আহনাফ আল মাঈন নাশিতকে (১০) অপহরণের পর হত্যার প্রতিবাদে বিক্ষোভ করেছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ জেলা পৌর শাখা। 

বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) রাতে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বড় মসজিদ হয়ে দোয়েল চত্বরে সমাবেশ করে।

এসময় বক্তারা বলেন, ফেনীর দেওয়ানগঞ্জ রেললাইনের পাশে ১০ বছর বয়সী চতুর্থ শ্রেণির স্কুল শিক্ষার্থী আহনাফের মরদেহ উদ্ধারের নির্মম ও বেদনাদায়ক ঘটনায় আমরা গভীর শোক প্রকাশ করছি এবং তীব্র নিন্দা জানাচ্ছি। এই নৃশংস হত্যাকাণ্ড আমাদের সমাজের মানবিক অবক্ষয়ের চরম উদাহরণ। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, ফেনী শহর শাখার পক্ষ থেকে এই ঘৃণ্য অপরাধের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানাই।   

তারা আরও বলেন, আমরা সংশ্লিষ্ট প্রশাসনকে আহ্বান জানাই, তদন্ত প্রক্রিয়া যেন স্বচ্ছতা ও নিরপেক্ষতার সঙ্গে দ্রুত সম্পন্ন হয় এবং আইনগত প্রক্রিয়ার মাধ্যমে অপরাধীদের কঠোর শাস্তি নিশ্চিত করা হয়। অন্যথায় কঠোর কর্মসূচির মুখোমুখি হতে হবে বলে হুঁশিয়ারি দেন তারা।

ফেনী শহর সহ-সভাপতি আমজাদ হোসেনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক হাবিবুল্লাহ মিসবাহের সঞ্চালনায় বক্তব্য রাখেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ফেনী জেলা শাখা সহ-সভাপতি আলী আহমদ ফোরকান, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ ফেনী জেলা সাধারণ সম্পাদক মাওলানা আব্দুর রাজ্জাক, ছাত্র আন্দোলন ফেনী জেলা সাধারণ সম্পাদক মুহাম্মাদ নাদের চৌধুরী।

এসময় উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ফেনী জেলা শাখার সাংগঠনিক সম্পাদক আরাফাত হোসেন, তথ্য গবেষণা ও প্রচার সম্পাদক মীর হোসাইন হৃদয়, কওমি মাদ্রাসা সম্পাদক ওমর বিন জামাল, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক জুনায়েদ আহমদ, কার্যনির্বাহী সদস্য ইব্রাহিম সহ পৌরসভা ও বিভিন্ন ওয়ার্ড শাখার নেতৃবৃন্দ।

ট্যাগ: ফেনী
অনির্দিষ্টকালের বন্ধ সিলেটে সব পেট্রোল পাম্প
  • ০২ এপ্রিল ২০২৬
সংসদ থেকে ওয়াক-আউট, যা বললেন বিরোধীদলীয় নেতা
  • ০২ এপ্রিল ২০২৬
স্বামীর কাছে যাওয়ার আগের দিন ঝুলন্ত অবস্থায় মিলল গৃহবধূর লাশ
  • ০২ এপ্রিল ২০২৬
ব্যক্তি উদ্যোগে মহাসড়ক থেকে ময়লার স্তুপ অপসারণ
  • ০২ এপ্রিল ২০২৬
জ্বালানি সাশ্রয়ে সরকারি অফিস সূচি পরিবর্তনের বিজ্ঞপ্তিটি ভু…
  • ০২ এপ্রিল ২০২৬
দেশের ৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ০২ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence