লন্ডন থেকে তারেক রহমানের কী বার্তা আনলেন ফখরুল?

১২ ডিসেম্বর ২০২৪, ০২:৩৪ PM , আপডেট: ১৭ জুলাই ২০২৫, ১২:১৪ PM
সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর © সংগৃহীত

যুক্তরাজ্যের লন্ডনে ১২ দিনের সফর শেষে স্বস্ত্রীক দেশে ফিরেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিমানবন্দরে সাংবাদিকদের তিনি জানান, লন্ডন সফর ফলপ্রসূ হয়েছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বার্তা নিয়ে তিনি দেশে ফিরেছেন।

বৃহস্পতিবার বেলা ১২টা ৪৫ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঢাকার শাহজালাল বিমানবন্দরে নামেন ফখরুল ও তার স্ত্রী রাহাত আরা বেগম। এ সময় বিএনপির নেতা-কর্মীরা তাকে শুভেচ্ছা জানান।

ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব বলেছেন, আপনারা (দেশবাসী) ধৈর্য ধরবেন। একটা বিশাল বিজয় এসেছে ছাত্র-জনতার আন্দোলনে। এই বিজয়কে ফলপ্রসূ ও সার্থক করতে হলে অবশ্যই সকলকে ধৈর্য ধরে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। গণতন্ত্রের যে প্রথম পদক্ষেপ, সেই নির্বাচনের জন্য সকলকে প্রস্তুতি নিতে হবে।’

বিএনপি মহাসচিব ও তার স্ত্রী লন্ডনে গিয়েছিলেন গত ৩০ নভেম্বর। সেখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন ফখরুল, কয়েকটি দলীয় কর্মসূচিতেও অংশ নেন। রাহাত আরা বেগম সেখানে স্বাস্থ্য পরীক্ষা করান এবং চিকিৎসক দেখান।

দেশে ফিরে বিমানবন্দরের ফখরুল সাংবাদিকদের বলেন, ‘আমি যে উদ্দেশ্যে লন্ডনে গিয়েছিলাম, সেটা সফল হয়েছে। ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে দেখা হয়েছে। এছাড়া প্রবাসী বাংলাদেশি এবং বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে কথা হয়েছে; তাদের সভায় যো্গ দিয়েছি।’

তারেক রহমান কবে নাগাদ ফিরতে পারেন জানতে চাইলে বিএনপি মহাসচিব বলেন, ‘উনার বিরুদ্ধে আপনারা জানেন অনেক মিথ্যা প্রতিহিংসামূলক মামলা রয়েছে। সেগুলো প্রত্যাহার হলে বা আদালতের মাধ্যমে শেষ হলে তিনি ফিরবেন।’

৭২ ঘণ্টা শেষ, মধ্যরাতে বা রাত শেষে আসতে পারে রাবির সাংবাদিক…
  • ০৮ অক্টোবর ২০২৬
পিকনিকের কথা বলে রুমে ডেকে নিয়ে র‌্যাগিং, হাসপাতালে পাবিপ্র…
  • ০৮ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রীর প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক বিশেষ সহকারী নিয়োগ…
  • ০৮ অক্টোবর ২০২৬
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের অধীনে বিভিন্ন গ্রেডে চাকরি,…
  • ০৮ অক্টোবর ২০২৬
এনটিআরসিএ শিক্ষকদের বদলি চাইলেন অধ্যক্ষ সেলিম ভূঁইয়া
  • ০৮ অক্টোবর ২০২৬
রফিকুল ইসলাম মিয়ার মৃত্যুর খবর, পোস্ট ডিলিট করল বিএনপির ভের…
  • ০৮ অক্টোবর ২০২৬