রিমান্ড শেষে কারাগারে সাবেক মন্ত্রী ইনু

১২ ডিসেম্বর ২০২৪, ০১:২৭ PM , আপডেট: ১৭ জুলাই ২০২৫, ১২:১৪ PM
আদালতে হাসানুল হক ইনু

আদালতে হাসানুল হক ইনু © সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে নিহত এক কলেজ শিক্ষার্থীর হত্যা মামলায় রিমান্ড শেষে সাবেক মন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনুকে কারাগারে পাঠানো হয়েছে।

ঢাকার লালবাগের আজিমপুর এলাকায় আইডিয়াল কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী খালিদ হাসান সাইফুল্লাহ হত্যা মামলায় তাকে চার দিনের রিমান্ডে নিয়েছিল পুলিশ।

রিমান্ড শেষে বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি জোনাল টিমের পুলিশ পরিদর্শক সাজ্জাদ হোসেন।

পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর হাকিম মো. সেফাতুল্লাহর আদালত ইনুকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে গত ৮ নভেম্বর এ মামলায় তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত।

মামলার অভিযোগে বলা হয়েছে, গত ১৮ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় লালবাগের আজিমপুর সরকারি আবাসিক এলাকায় আইডিয়াল কলেজের প্রথম বর্ষের ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ গুলিবিদ্ধ হয়ে মারা যান। এ ঘটনায় তার বাবা কামরুল হাসান বাদী হয়ে গত ১৯ আগস্ট লালবাগ থানায় হত্যা মামলা করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৫২ জনকে আসামি করা হয়।

গত ২৫ আগস্ট বিকালে ঢাকার উত্তরার একটি বাসা থেকে ইনুকে গ্রেপ্তার করে ডিবি পুলিশের একটি টিম। এরপর বিভিন্ন মামলায় কয়েক দফা তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।

হবিগঞ্জে দুই ফিলিং স্টেশনকে জরিমানা ৩০ হাজার টাকা
  • ০৮ এপ্রিল ২০২৬
হরমুজ থেকে মালাক্কা, যে পাঁচ সরু সমুদ্রপথের ওপর নির্ভরশীল ব…
  • ০৮ এপ্রিল ২০২৬
জাল সনদধারী শিক্ষকদের বিষয়ে সরকারের সিদ্ধান্ত জানালেন শিক্ষ…
  • ০৮ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠানপ্রধান নিয়োগে ভাইভা শুরুর সম্ভাব্য সময় জানাল এনটি…
  • ০৮ এপ্রিল ২০২৬
রাজধানীর গ্রিন লাইফ হাসপাতালে আগুন
  • ০৮ এপ্রিল ২০২৬
ভিসা নিয়ে বাংলাদেশিদের যুক্তরাজ্যসহ ১৩ দেশের যৌথ সতর্কতা
  • ০৮ এপ্রিল ২০২৬
close