আ.লীগের চেয়ারম্যানকে অফিস করতে বাধা বিএনপি নেতাদের, সংঘর্ষে আহত ২০

১২ ডিসেম্বর ২০২৪, ১১:৪৮ AM , আপডেট: ১৭ জুলাই ২০২৫, ১২:১৪ PM
সংঘর্ষে আহত ২০

সংঘর্ষে আহত ২০ © সংগৃহীত

যশোরের কেশবপুরে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। সংঘর্ষের সময় কয়েকটি ককটেল বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ভাঙচুর করা হয়েছে যানবাহন।

বুধবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার সুফলাকাটি ইউনিয়নের কলাগাছি বাজারে মৎস্যজীবী লীগের সভাপতি, সুফলাকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম মঞ্জুরের সমর্থক ও ইউনিয়ন বিএনপি নেতাকর্মীদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর উপজেলা মৎস্যজীবী লীগের সভাপতি ও সুফলাকাটি ইউনিয়নের চেয়ারম্যান এস এম মঞ্জুর কার্যালয়ে যেতে পারছিলেন না। বিএনপি নেতারা তাকে অবাঞ্ছিত ঘোষণা করেন।

বুধবার সকালে চেয়ারম্যান মঞ্জুর তার সমর্থকদের নিয়ে ইউনিয়ন পরিষদে অফিস করতে গেলে স্থানীয় বিএনপি নেতারা বাধা দেন। এ সময় উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে।

সন্ধ্যায় আবারও ইউপি চেয়ারম্যান মঞ্জুর তার সমর্থকদের নিয়ে পরিষদে গেলে বিএনপি নেতাদের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় কয়েকটি যানবাহন ভাঙচুর করা হয়। এ ছাড়া কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করা হয়।

সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করেছেন কেশবপুর থানার ওসি আনোয়ার হোসেন।

মানবিক ডাক্তারের হাসপাতালে চাঁদাবাজি, যুবদল নেতার ৪ সহযোগী …
  • ১৩ এপ্রিল ২০২৬
চমক রেখে শ্রীলঙ্কার বিপক্ষে দল ঘোষণা বাংলাদেশের
  • ১৩ এপ্রিল ২০২৬
মোহাম্মদপুরে এলেক্স ইমনকে কুপিয়ে হত্যার সিসিটিভি ফুটেজ ভাইর…
  • ১৩ এপ্রিল ২০২৬
কিশোরীর বাল্যবিবাহের অনুষ্ঠান বন্ধ করল প্রশাসন
  • ১৩ এপ্রিল ২০২৬
মালয়েশিয়া যাওয়ার পথে ট্রলারডুবি: দুই শতাধিক যাত্রী নিখোঁ…
  • ১৩ এপ্রিল ২০২৬
রাজধানীতে ৫০ লাখ টাকার জাল নোটসহ ৩ কারবারি গ্রেফতার
  • ১৩ এপ্রিল ২০২৬