একই শাড়িতে ঝুলছিল স্বামী-স্ত্রীর মরদেহ

১২ ডিসেম্বর ২০২৪, ০৯:৫৯ AM , আপডেট: ১৭ জুলাই ২০২৫, ১২:১৪ PM
স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার © সংগৃহীত

ময়মনসিংহের ভালুকা উপজেলায় ফ‍্যানের সঙ্গে এক শাড়িতে ঝুলন্ত অবস্থায় স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তারা স্থানীয় ক্রাউন ফ্যাক্টরির শ্রমিক বলে জানা গেছে।

গতকাল বুধবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার জমিরদিয়া মাস্টারবাড়ি এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত স্বামী-স্ত্রী হলেন সাগর ইসলাম (২২) ও তার স্ত্রী নূপুর (১৯)। সাগরের বাড়ি দিনাজপুরে আর নূপুর নেত্রকোনার মদন উপজেলার বাসিন্দা ছিলেন।

ভালুকা মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. হুমায়ুন কবীর এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, দুই মাস আগে এ দম্পতি মাস্টারবাড়ি এলাকায় একটি ভাড়া বাসায় ওঠেন। গতকাল তাদের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে কেন বা কী কারণে এই ঘটনা ঘটেছে, তা এখনো জানা যায়নি।

৭২ ঘণ্টা শেষ, মধ্যরাতে বা রাত শেষে আসতে পারে রাবির সাংবাদিক…
  • ০৮ অক্টোবর ২০২৬
পিকনিকের কথা বলে রুমে ডেকে নিয়ে র‌্যাগিং, হাসপাতালে পাবিপ্র…
  • ০৮ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রীর প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক বিশেষ সহকারী নিয়োগ…
  • ০৮ অক্টোবর ২০২৬
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের অধীনে বিভিন্ন গ্রেডে চাকরি,…
  • ০৮ অক্টোবর ২০২৬
এনটিআরসিএ শিক্ষকদের বদলি চাইলেন অধ্যক্ষ সেলিম ভূঁইয়া
  • ০৮ অক্টোবর ২০২৬
রফিকুল ইসলাম মিয়ার মৃত্যুর খবর, পোস্ট ডিলিট করল বিএনপির ভের…
  • ০৮ অক্টোবর ২০২৬