আসিফ নজরুলকে ‘র’ এজেন্ট দাবি, প্রতিক্রিয়ায় যা বললেন আসিফ মাহমুদ

১২ ডিসেম্বর ২০২৪, ১২:৩৫ AM , আপডেট: ১৭ জুলাই ২০২৫, ১২:১৬ PM
আইন উপদেষ্টা আসিফ নজরুল ও যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ

আইন উপদেষ্টা আসিফ নজরুল ও যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ © সংগৃহীত

আইন উপদেষ্টা আসিফ নজরুলকে সামাজিক যোগাযোগমাধ্যমে ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’ এর এজেন্ট বলে অপবাদ দেওয়ায় এর প্রতিক্রিয়া জানিয়েছেন এলজিআরডি এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। বুধবার (১১ ডিসেম্বর) রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ প্রতিক্রিয়া জানান। এ সময় বিভিন্ন আন্দোলনে আসিফ নজরুলের ভূমিকাও তুলে ধরেন তিনি।

আসিফ মাহমুদ তার পোস্টে লেখেন, ‘যাকে 'র' এজেন্ট বলছেন, গত ২০১৯ সাল থেকে আগ্রাসন বিরোধী লড়াইয়ে সুশীল সমাজ কিংবা শিক্ষকদের মধ্যে থেকে তাঁকেই সবচে বেশি পাশে পেয়েছি আমরা।‘

আন্দোলনে অবদান স্বীকার করে তিনি বলেন, ‘এনআরসি, সিএএ বিরোধী আন্দোলন, আবরার ফাহাদ হত্যার প্রতিবাদে আন্দোলন, আগ্রাসনবিরোধী কর্মসূচি থেকে যখন জেলে গেলাম, সব সময় আসিফ স্যার আমাদের পাশে দাঁড়িয়েছেন। আমরা ক্যাম্পাসের ১৫-২০টা ছেলে-মেয়ে, আর আসিফ নজরুল স্যার।’

আর চুপ থাকতে পারেননি জানিয়ে এই উপদেষ্টা লেখেন, ‘সমালোচনারও কিছু ম্যানার থাকা দরকার। যেটাকে গঠনমূলক সমালোচনা বলা হয় আরকি। এসব বিষয়ে কিছু বলতে চাইনি, কিন্তু 'র' এজেন্ট বলার পর আর চুপ থাকা গেল না। অবশ্য আপনাদের কন্সপিরেসি থিওরিতে আমাদের আন্দোলনও 'র' পরিচালিত ছিল। যে আন্দোলনে পরবর্তীতে ফ্যাসিস্ট হাসিনার পতন হলো।’

আহ্বান জানিয়ে উপদেষ্টা আসিফ বলেন, ‘আমরা এবার একটু কনস্ট্রাকটিভ হই, নাহলে এত ত্যাগের ফলে যে দেশ গড়ার স্বপ্ন আমরা দেখছি তা ভূলুণ্ঠিত হবে। এতটুকুই আহ্বান থাকবে।’

গণভোট-গুম কমিশনসহ বিভিন্ন অধ্যাদেশ বাতিলের প্রস্তাবের জকসুর…
  • ০৯ এপ্রিল ২০২৬
বিসিবির সংবিধানে এডহক কমিটি বলতে কিছুই নাই: আসিফ মাহমুদ
  • ০৯ এপ্রিল ২০২৬
সংসদে মানবাধিকার কমিশন ও গুম অধ্যাদেশ পাসের আহ্বান
  • ০৯ এপ্রিল ২০২৬
দিল্লির বৈঠকে শেখ হাসিনা-কামালকে ফেরত চাইল ঢাকা
  • ০৯ এপ্রিল ২০২৬
প্রিমিয়ার লিগ আয়োজন নিয়ে যা বললেন তামিম ইকবাল
  • ০৯ এপ্রিল ২০২৬
নরসিংদীতে শিবিরের দুই দিনব্যাপী ‘প্রকাশনা উৎসব’
  • ০৮ এপ্রিল ২০২৬
close