রাষ্ট্রপতির বিজয় দিবস সংবর্ধনায় আমন্ত্রণ পেলেন খালেদা জিয়া ও তারেক রহমান

১১ ডিসেম্বর ২০২৪, ০৯:০৮ PM , আপডেট: ১৭ জুলাই ২০২৫, ১২:১৬ PM
সামরিক সচিব মেজর জেনারেল মোহাম্মদ আদিল চৌধুরী ও সদস্য ডা. এ জেড এম জাহিদ আমন্ত্রণপত্র গ্রহণ সময়

সামরিক সচিব মেজর জেনারেল মোহাম্মদ আদিল চৌধুরী ও সদস্য ডা. এ জেড এম জাহিদ আমন্ত্রণপত্র গ্রহণ সময় © সংগৃহীত

মহান বিজয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে।  

বুধবার (১১ ডিসেম্বর) রাতে রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল মোহাম্মদ আদিল চৌধুরী খালেদা জিয়ার গুলশানের বাসভবনে আমন্ত্রণপত্র পৌঁছে দেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন আমন্ত্রণপত্র গ্রহণ করেন।  

বিএনপির মিডিয়া সেলের একজন সদস্য জানান, রাত পৌনে ৮টার দিকে আমন্ত্রণপত্র নিয়ে খালেদা জিয়ার বাসভবনে প্রবেশ করেন সামরিক সচিব। এর আগে সন্ধ্যা ৭টার দিকে বাসভবনে প্রবেশ করেন বিএনপি চেয়ারপারসনের সাবেক উপদেষ্টা মোহাম্মাদ মোসাদ্দেক আলী ফালু।

গণভোটের রায় রক্ষাসহ ৩ দাবিতে ঢাবি শিক্ষার্থীর আমরণ অনশন
  • ০৮ এপ্রিল ২০২৬
৪২ উন্নয়নের ছাপ রেখে বিদায় নিলেন জহুরুল হক হল প্রাধ্যক্ষ
  • ০৮ এপ্রিল ২০২৬
সরকার গঠনের দুই মাসেই বিএনপির মধ্যে দমনমূলক প্রবণতা দেখা যা…
  • ০৮ এপ্রিল ২০২৬
ঢামেক হাসপাতালে চিকিৎসকদের সাথে ঢাবি শিক্ষার্থীদের সংঘর্ষ, …
  • ০৮ এপ্রিল ২০২৬
শিক্ষকদের বেতন নিয়ে বড় সুখবর দিল মাউশি
  • ০৮ এপ্রিল ২০২৬
অনলাইনে ক্লাস হলেও শিক্ষকদের স্কুলে যেতে হবে: শিক্ষামন্ত্রী
  • ০৮ এপ্রিল ২০২৬
close