ট্রাক-পিকআপ-মাইক্রোবাসের সংঘর্ষে নিহত ৩

১১ ডিসেম্বর ২০২৪, ০২:০৪ PM , আপডেট: ১৭ জুলাই ২০২৫, ১২:১৬ PM
ব্রাহ্মণবাড়িয়ায় ত্রিমুখী সংঘর্ষে দুমড়ে-মুচড়ে যাওয়া দুটি গাড়ি

ব্রাহ্মণবাড়িয়ায় ত্রিমুখী সংঘর্ষে দুমড়ে-মুচড়ে যাওয়া দুটি গাড়ি © সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ট্রাক, পিকআপ ও মাইক্রোবাসের ত্রিমুখী সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। আজ বুধবার (১১ ডিসেম্বর) সকালে ঢাকা-সিলেট মহাসড়কের বীরপাশা এলাকায়  এ দুর্ঘটনা ঘটে।  

নিহতরা হলেন হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার রামপুর এলাকার মানিক মিয়ার ১১ মাস বয়সী মেয়ে রাইসা, ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার দাতমন্ডল এলাকার লুতু মিয়ার স্ত্রী ফজিলাতুন্নেছা (৭৫) ও একই উপজেলার হরিপুর গ্রামের লোকমান মিয়ার ছেলে পাভেল মিয়া (৩০)। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন।

আরও পড়ুন: পাসপোর্ট নিয়ে প্রবাসীদের ‘সুখবর’ দিলেন আসিফ নজরুল

স্থানীয় লোকজনের বরাত দিয়ে খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি মারগুব তৌহিদ বলেন, ভোরে বিজয়নগর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের বারঘড়িয়া এলাকায় কুমিল্লাগামী ড্রামভর্তি একটি ট্রাকের সঙ্গে সিলেটগামী একটি হাইস গাড়ি ও একটি পিকআপের সংঘর্ষ হয়। এ সময় তিনটি গাড়িই দুমড়ে-মুচড়ে  যায়। এতে ঘটনাস্থলেই এক শিশু ও এক বৃদ্ধা নিহত হন। হাসপাতালে নেওয়ার পথে মারা যান আরও একজন। এই ত্রিমুখী সংঘর্ষে আরও পাঁচজন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। 

ওসি আরও জানান, দুর্ঘটনাকবলিত ড্রাম ট্রাক, পিকআপ ও মাইক্রোবাস থানা হেফাজতে নেওয়া হয়েছে। যান চলাচল স্বাভাবিক রয়েছে।

৭২ ঘণ্টা শেষ, মধ্যরাতে বা রাত শেষে আসতে পারে রাবির সাংবাদিক…
  • ০৮ অক্টোবর ২০২৬
পিকনিকের কথা বলে রুমে ডেকে নিয়ে র‌্যাগিং, হাসপাতালে পাবিপ্র…
  • ০৮ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রীর প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক বিশেষ সহকারী নিয়োগ…
  • ০৮ অক্টোবর ২০২৬
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের অধীনে বিভিন্ন গ্রেডে চাকরি,…
  • ০৮ অক্টোবর ২০২৬
এনটিআরসিএ শিক্ষকদের বদলি চাইলেন অধ্যক্ষ সেলিম ভূঁইয়া
  • ০৮ অক্টোবর ২০২৬
রফিকুল ইসলাম মিয়ার মৃত্যুর খবর, পোস্ট ডিলিট করল বিএনপির ভের…
  • ০৮ অক্টোবর ২০২৬