প্রধান উপদেষ্টা সঙ্গে সংলাপে ডাক পায়নি বড় যে দল

০৪ ডিসেম্বর ২০২৪, ০৬:১৮ PM , আপডেট: ১৭ জুলাই ২০২৫, ১২:২৭ PM
রাষ্ট্রীয় অতিথি ভবন সুগন্ধা

রাষ্ট্রীয় অতিথি ভবন সুগন্ধা © সংগৃহীত

দেশের চলমান বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনার জন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সংলাপ শুরু হয়েছে। বুধবার (৪ ডিসেম্বর) বিকালে দলগুলোর প্রতিনিধিরা প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপে বসতে ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে যান।

তবে বিএনপি, জামায়াতে ইসলামী, এবি পার্টি, গণঅধিকার পরিষদসহ আরও রাজনৈতিক দল আমন্ত্রিত হলেও ডাক পায়নি জাতীয় পার্টি (জাপা)। সংলাপে সরকারের পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়নি বলে জানিয়েছেন দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু।

বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন- ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী ও অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

এছাড়া জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের নেতৃত্বে কেন্দ্রীয় নেতাদের সমন্বয়ে প্রতিনিধিদল বৈঠকে অংশ নিয়েছে। বিএনপি-জামায়াতসহ অন্য রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরাও অংশ নিয়েছেন বৈঠকে।

একই সময়ে ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ ও লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ সেখানে পৌঁছান। তবে কর্নেল অলি পরে ফিরে গেছেন। ধারণা করা হচ্ছে, তালিকায় নাম না থাকায় তিনি প্রবেশ করতে পারেননি।

এর আগে মঙ্গলবার প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এক সংবাদ সম্মেলনে জানান, জাতীয় ঐক্যের ডাক দিতে রাজনৈতিক দল, ছাত্র সংগঠন ও ধর্মীয় সম্প্রদায়ের নেতাদের সঙ্গে বৈঠকে বসছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এরই ধারাবাহিকতায় আজ রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক হচ্ছে।

সাময়িক যুদ্ধবিরতি নয়, চার দেশে স্থায়ী যুদ্ধ বন্ধের প্রস্তাব…
  • ০১ এপ্রিল ২০২৬
স্থল অভিযানের মার্কিন পরিকল্পনাকে ইরান ভয় পায় না: আরাগচি
  • ০১ এপ্রিল ২০২৬
ইরান যুদ্ধ থামাতে পাঁচ দফা প্রস্তাব দিল চীন ও পাকিস্তান
  • ০১ এপ্রিল ২০২৬
নাস্তায় দেওয়া হয়েছে বাচ্চাসহ পচা ডিম, পাউরুটির গায়ে ছত্রাক
  • ০১ এপ্রিল ২০২৬
ইনকিলাব মঞ্চের সদস্যদের কাছে ক্ষমা চেয়ে পোস্ট দিলেন হাদীর ভ…
  • ০১ এপ্রিল ২০২৬
লক্ষ্মীপুরে ৪১ বছর চাকরির পর রাজকীয় বিদায় পেলেন স্কুল কর্মচ…
  • ০১ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence