প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠক চলছে

০৪ ডিসেম্বর ২০২৪, ০৫:০৯ PM , আপডেট: ১৭ জুলাই ২০২৫, ১২:২৭ PM
রাষ্ট্রীয় অতিথি ভবন সুগন্ধা

রাষ্ট্রীয় অতিথি ভবন সুগন্ধা © সংগৃহীত

দেশের চলমান বিভিন্ন ইস্যুতে মতবিনিময় করতে বিএনপি-জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। আজ বুধবার (৪ ডিসেম্বর) বিকেলে চারটার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন সুগন্ধায় এ বৈঠক শুরু হয়। 

বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন- ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী ও অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

এছাড়া জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের নেতৃত্বে কেন্দ্রীয় নেতাদের সমন্বয়ে প্রতিনিধিদল বৈঠকে অংশ নিয়েছে। বিএনপি-জামায়াতসহ অন্য রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরাও অংশ নিয়েছেন বৈঠকে।

একই সময়ে ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ ও লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ সেখানে পৌঁছান। তবে কর্নেল অলি পরে ফিরে গেছেন। ধারণা করা হচ্ছে, তালিকায় নাম না থাকায় তিনি প্রবেশ করতে পারেননি।

এর আগে মঙ্গলবার প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এক সংবাদ সম্মেলনে জানান, জাতীয় ঐক্যের ডাক দিতে রাজনৈতিক দল, ছাত্র সংগঠন ও ধর্মীয় সম্প্রদায়ের নেতাদের সঙ্গে বৈঠকে বসছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এরই ধারাবাহিকতায় আজ রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক হচ্ছে।

রাজধানীতে বিদেশি পিস্তলসহ যুবক গ্রেপ্তার
  • ০৬ মার্চ ২০২৬
নাজাতের দশকে যে আমলগুলো করবেন
  • ০৬ মার্চ ২০২৬
ইসরায়েলে আঘাত হেনেছে ইরানের ক্লাস্টার ব্যালাস্টিক মিসাইল
  • ০৬ মার্চ ২০২৬
বিবাহ বার্ষিকী উপলক্ষে স্বামীকে নিয়ে আবেগঘন স্ট্যাটাস ডা. ম…
  • ০৬ মার্চ ২০২৬
তেলের দাম বাড়ার গুজবে রাজধানীসহ বিভিন্ন জেলায় পাম্পে ভিড়
  • ০৬ মার্চ ২০২৬
ট্রাক চালককে মারধর ও চাঁদা দাবির অভিযোগে ছাত্রদল নেতা গ্রেপ…
  • ০৬ মার্চ ২০২৬