পাচার হওয়া অর্থ ফেরাতে যুক্তরাজ্যের সহায়তা চাইলেন মাহফুজ

০৪ ডিসেম্বর ২০২৪, ০৪:০৬ PM , আপডেট: ১৭ জুলাই ২০২৫, ১২:২৭ PM
উপদেষ্টা মাহফুজ আলম ও যুক্তরাজ্যের হাইকমিশনার কুক ফোরেন

উপদেষ্টা মাহফুজ আলম ও যুক্তরাজ্যের হাইকমিশনার কুক ফোরেন

যুক্তরাজ্যের কাছে বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনার জন্য সহায়তা চেয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মাহফুজ আলম।। তিনি বলেন, অর্থনীতিকে পুনর্গঠনের জন্য এ অর্থ অত্যন্ত জরুরি, যা অতীত স্বৈরাচারী সরকারের কারণে ভঙ্গুর অবস্থায় রয়েছে।  

এসময় তিনি বলেন, পাচার হওয়া অর্থ আমাদের দেশ থেকে আপনার দেশে গেছে। আমরা সেই অর্থ ফেরত চাই, যা আমাদের অর্থনীতি পুনর্গঠনে সহায়তা করবে। 

বুধবার (৪ ডিসেম্বর) রাজধানীর তেজগাঁও কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক এক বৈঠকে এসব কথা বলেন।  

মাহফুজ আলম জানান, নির্বাচনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে জাতীয় ঐক্য গড়ে তোলার জন্য সরকার কাজ করছে। এটা আমাদের বিপ্লব, এবং আমাদের এটিকে রক্ষা করতে হবে।

উপদেষ্টা

তিনি আরও উল্লেখ করেন, জুলাই বিপ্লবের মূল আদর্শ ছিল মর্যাদা। বহু বছর ধরে বাংলাদেশি জনগণ সেই মর্যাদা থেকে বঞ্চিত ছিল। তাই এই বিপ্লবের প্রতি তাদের আবেগের গভীরতা অনেক বেশি। এছাড়া তিনি সমতা ও ন্যায়ের জন্য জনগণের লড়াইয়ের কথাও তুলে ধরেন।  

ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক অন্তর্বর্তী সরকারের সামনে থাকা চ্যালেঞ্জগুলো তুলে ধরেন এবং বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক ভবিষ্যৎ নিশ্চিত করার প্রচেষ্টায় যুক্তরাজ্যের সমর্থন পুনর্ব্যক্ত করেন।  

উপদেষ্টা মাহফুজ আলম সম্প্রতি দেওয়া যুক্তরাজ্যের ভ্রমণ সতর্কতা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন, যা মঙ্গলবার বেশ আলোচনার জন্ম দেয়।  

জবাবে, কুক ফোরেন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিসের (এফসিডিও) এক প্রতিবেদনের কথা উল্লেখ করেন এবং জানান যে, ব্রিটিশ নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করতে প্রতিটি দেশের জন্য ভ্রমণ নির্দেশিকা নিয়মিত হালনাগাদ করা হয়।

অপবিত্র অবস্থায় সেহরি খাওয়া যাবে কিনা?
  • ১৩ মার্চ ২০২৬
দুই শর্ত মানলে শবে কদরের মর্যাদা পাবে মুমিন
  • ১৩ মার্চ ২০২৬
ছয় ঘণ্টা পর ইসরায়েলে ফের মিসাইল ছুড়ল ইরান
  • ১৩ মার্চ ২০২৬
ঈদের আগে-পরে ৬ দিন মহাসড়কে ট্রাক-লরি চলাচল বন্ধ
  • ১৩ মার্চ ২০২৬
মির্জা আব্বাসকে নেওয়া হচ্ছে সিঙ্গাপুরে
  • ১৩ মার্চ ২০২৬
জিয়া পরিবারের প্রতি কমিন্টমেন্ট ছিল নিখাদ ও দ্বিধাহীন: ছাত্…
  • ১৩ মার্চ ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
22 April, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081