বিসিএসের আবেদন ফি ও ভাইভায় নম্বর কমায় স্বাগত জানালেন হাসনাত

০২ ডিসেম্বর ২০২৪, ০৪:১২ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:০৬ PM
হাসনাত আব্দুল্লাহ

হাসনাত আব্দুল্লাহ © সংগৃহীত

বিসিএসের মৌখিক পরীক্ষার নম্বর ও আবেদন ফি অর্ধেক কমানোর বিষয়কে স্বাগত জানাল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ।

আজ সোমবার (২ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট করেন তিনি।

পোস্টে হাসনাত লেখেন, ‘বিসিএস ভাইভাতে ২০০ নাম্বারের বদলে ১০০ নাম্বার; আবেদন ফি ৭০০ টাকার বদলে করা হচ্ছে ৩৫০ টাকা। শিক্ষার্থীবান্ধব এ সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি।’

Hasnat Inner

হাসনাত আব্দুল্লাহর ফেসবুৃক পোস্ট থেকে নেওয়া

এর আগে বিসিএসের মৌখিক পরীক্ষার নম্বর ও আবেদন ফি অর্ধেক, অর্থাৎ ৩৫০ করার প্রস্তাব করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। সোমবার এ-সংক্রান্ত প্রস্তাব জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। 

এর আগে বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিকেলে ৪৭তম বিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। সেখানে আবেদন ফি আগের মতো ৭০০ টাকা নির্ধারণ করা হয়। আর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীভুক্ত প্রার্থী, প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য আবেদন ফি ধরা হয় ১০০ টাকা। তবে এর কয়েক ঘণ্টা পর আবেদন ফি কমানোর ঘোষণা দেয় পিএসসি।

মাদক সেবনের অভিযোগে আটক পুলিশ কর্মকর্তা থানা থেকে পলাতক
  • ০৯ অক্টোবর ২০২৬
মৃত্যুর আগে বাবার মোবাইলে যে মেসেজ পাঠিয়েছিল স্কুলছাত্রী তা…
  • ০৯ অক্টোবর ২০২৬
এক ক্লিকেই মিলবে বাসের অবস্থান, হাবিপ্রবি শিক্ষার্থীদের উদ্…
  • ০৯ অক্টোবর ২০২৬
আইডিই বাংলাদেশে ফিল্ড ভলান্টিয়ার পদে জনবল নিয়োগ
  • ০৯ অক্টোবর ২০২৬
চিকিৎসা অবহেলায় বাবাকে ‘হত্যা’র অভিযোগ চিকিৎসকের, লিখলেন—সা…
  • ০৯ অক্টোবর ২০২৬
ডেপুটি ম্যানেজার পদে নিয়োগ দেবে ব্র্যাক, আবেদন শেষ ১৮ অক্টো…
  • ০৯ অক্টোবর ২০২৬