সংখ্যালঘু ও ইসকন ইস্যুতে সরকারের অবস্থান জানা যাবে আজ

০২ ডিসেম্বর ২০২৪, ১২:৩৮ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:০৮ PM
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন © সংগৃহীত

ধর্মীয় সংখ্যালঘু ইস্যুতে ঢাকায় বিভিন্ন মিশনে দায়িত্বরত বিদেশি কূটনীতিকদের ব্রিফ করবেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। পাশাপাশি ইসকনসহ সাম্প্রতিক ঘটনাপ্রবাহ তুলে ধরা হতে পারে ব্রিফিংয়ে। এর মধ্য দিয়ে সংখ্যালঘু ও ইসকন ইস্যুতে আনুষ্ঠানিকভাবে সরকারের অবস্থান খোলাসা হবে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা। 

সোমবার (২ ডিসেম্বর) বিকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে কূটনীতিকদের নিয়ে আয়োজন করা হয়েছে এ ব্রিফিং।

জানা গেছে, রবিবার সন্ধ্যায় মন্ত্রণালয়ের তরফে ঢাকাস্থ সব কূটনৈতিক মিশনে চিঠি পাঠিয়ে ব্রিফিংয়ে আমন্ত্রণ জানানো হয়েছে। ব্রিফিংয়ে শুধু রাষ্ট্রদূত, হাইকমিশনার, চার্জ দ্য অ্যাফেয়ার্স বা মিশনপ্রধানই নন, যেকোনো কূটনীতিক অংশ নিতে পারবেন। তবে আন্তর্জাতিক সংস্থা এবং সংগঠনের প্রতিনিধিদের এবার দাওয়াতের বাইরে রাখা হয়েছে।

কূটনৈতিকসূত্র বলছেন, ব্রিফিংয়ে ধর্মীয় সংখ্যালঘু ইস্যুতে কূটনীতিকদের আনুষ্ঠানিকভাবে অবহিত করবে সরকার। ইসকন পুরোহিত চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়কে জানানো হবে। সঙ্গে সাম্প্রতিক ঘটনাপ্রবাহ উঠে আসবে।

সাম্প্রতিক সময়ে ইসকনসহ সংখ্যালঘু ইস্যুতে ভারতীয় সংবাদমাধ্যমে নানা রকম খবর ছাপা হচ্ছে। যার অনেকটাই অসত্য বলে দাবি পররাষ্ট্র উপদেষ্টাসহ সরকারের দায়িত্বশীল প্রতিনিধিদের। সরকার তাদের দাবির পক্ষে কূটনৈতিক ব্রিফিংয়ে দালিলিক প্রমাণ হাজির করবে এমনটা বলা হচ্ছে। এর বিরুদ্ধে সরকার পেশাদার কূটনীতিকদের সহায়তা চাইবেন বলেও এতে বলা হয়েছে।

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় গোবিপ্রবির দুই শিক্ষকসহ ত…
  • ০৯ অক্টোবর ২০২৬
পবিপ্রবি ছাত্রদল সভাপতি রাতুলের সাংগঠনিক পদ স্থগিত
  • ০৯ অক্টোবর ২০২৬
১৩তম গ্রেডের তিন পদে আবেদনের সুযোগ চান ইবতেদায়ীর শিক্ষকরা, …
  • ০৯ অক্টোবর ২০২৬
ন্যাশনাল ল্যাবরেটরি মেডিসিনের সিরিয়াল মিলবে অনলাইনে, শুরু ১…
  • ০৯ অক্টোবর ২০২৬
এনসিসি ব্যাংকে ৪ পদে জনবল নিয়োগ, আবেদন অনলাইনে
  • ০৯ অক্টোবর ২০২৬
লবণজলে অবারিত স্বপ্ন, লবণাক্ত শৈশব
  • ০৯ অক্টোবর ২০২৬