‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান ঘোষণার রায় স্থগিত চেয়ে আবেদন

০২ ডিসেম্বর ২০২৪, ১১:১৭ AM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:০৮ PM
উচ্চ আদালত

উচ্চ আদালত © সংগৃহীত

‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় স্থগিত চেয়ে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। সোমবার (২ ডিসেম্বর) অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনিক আর হক এ তথ্য জানান।

তিনি বলেন, সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আগামী রোববার বিষয়টি শুনানির জন্য আসবে।

২০২০ সালের ১০ মার্চ জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণা করে রায় দেন বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ। বাংলায় দেওয়া রায়ের আদেশের অংশে আদালত বলেন, ‘আমরা ঘোষণা করছি যে জয় বাংলা বাংলাদেশের জাতীয় স্লোগান হবে।’

আরও পড়ুন: সমন্বয়ক পরিচয়ধারী তিনজনকে বঙ্গভবনে নিয়েছিলেন সাকি, সামরিক সরকার চেয়েছিলেন চরমোনাইয়ের ফয়জুল

জয় বাংলাকে জাতীয় স্লোগান হিসেবে ঘোষণা চেয়ে ২০১৭ সালে সুপ্রিম কোর্টের আইনজীবী ড. বশির আহমেদের করা রিটের শুনানি শেষে এ রায় দেন হাইকোর্ট।

পরে ২০২২ সালের ২০ ফেব্রুয়ারি জয় বাংলাকে জাতীয় স্লোগান হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত অনুমোদন দেয় শেখ হাসিনার মন্ত্রিসভা।

এদিকে ১৫ আগস্টে ‘জাতীয় শোক’ ‍দিবসের ছুটি ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় রোববার স্থগিত করেছেন আপিল বিভাগ। যদিও তারও আগে ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের সাধারণ ছুটি বাতিল করে অন্তর্বর্তীকালীন সরকার।

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় গোবিপ্রবির দুই শিক্ষকসহ ত…
  • ০৯ অক্টোবর ২০২৬
পবিপ্রবি ছাত্রদল সভাপতি রাতুলের সাংগঠনিক পদ স্থগিত
  • ০৯ অক্টোবর ২০২৬
১৩তম গ্রেডের তিন পদে আবেদনের সুযোগ চান ইবতেদায়ীর শিক্ষকরা, …
  • ০৯ অক্টোবর ২০২৬
ন্যাশনাল ল্যাবরেটরি মেডিসিনের সিরিয়াল মিলবে অনলাইনে, শুরু ১…
  • ০৯ অক্টোবর ২০২৬
এনসিসি ব্যাংকে ৪ পদে জনবল নিয়োগ, আবেদন অনলাইনে
  • ০৯ অক্টোবর ২০২৬
লবণজলে অবারিত স্বপ্ন, লবণাক্ত শৈশব
  • ০৯ অক্টোবর ২০২৬