রান্না ঘরের আগুনে পুড়ে ছাই হল ৬ বসতঘর

০১ ডিসেম্বর ২০২৪, ১১:৪৭ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:০৮ PM

© টিডিসি ফটো

রাঙ্গামাটিতে রান্না ঘরের আগুনে পুড়ে ছাই হয়েছে ছয়টি বসতঘর। রবিবার (১ ডিসেম্বর) রাতে শহরের চম্পকনগর এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ারসার্ভিসের তিনটি ইউনিট, পুলিশ, সেনাবাহিনী ও রেড ক্রিসেন্টের সদস্যদের একঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। রাতে রান্না ঘরের গ্যাসের চুলা থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা ফায়ার সার্ভিসের।

রাঙ্গামাটি ফায়ার সার্ভিসের উপ-পরিচালক দিদারুল আলম এ তথ্য নিশ্চিত করে বলেন, সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে আক্কাসের বাসার গ্যাসের চুলা থেকে  অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে আগুন চারিদিকে ছড়িয়ে পড়লে স্থানীয়রা প্রথমে আগুন নিয়ন্ত্রণে আনতে চেষ্টা চালায়। পড়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট প্রায় ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুনে প্রায় ৬ টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।

এদিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে রাঙ্গামাটি সদর উপজেলার নির্বাহী অফিসার রিফাত আসমা, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল সাইফুল ইসলাম ঘটনাস্থলে ছুটে যান এবং স্থানীয় পুলিশ ও সেনাবাহিনী আগুন নেভাতে সহযোগিতা করে।

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় গোবিপ্রবির দুই শিক্ষকসহ ত…
  • ০৯ অক্টোবর ২০২৬
পবিপ্রবি ছাত্রদল সভাপতি রাতুলের সাংগঠনিক পদ স্থগিত
  • ০৯ অক্টোবর ২০২৬
১৩তম গ্রেডের তিন পদে আবেদনের সুযোগ চান ইবতেদায়ীর শিক্ষকরা, …
  • ০৯ অক্টোবর ২০২৬
ন্যাশনাল ল্যাবরেটরি মেডিসিনের সিরিয়াল মিলবে অনলাইনে, শুরু ১…
  • ০৯ অক্টোবর ২০২৬
এনসিসি ব্যাংকে ৪ পদে জনবল নিয়োগ, আবেদন অনলাইনে
  • ০৯ অক্টোবর ২০২৬
লবণজলে অবারিত স্বপ্ন, লবণাক্ত শৈশব
  • ০৯ অক্টোবর ২০২৬