রাজনৈতিক কর্মকাণ্ডে জড়াতে পারবেন না সরকারি চাকরিজীবীরা

০১ ডিসেম্বর ২০২৪, ০৩:৪৬ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:০৮ PM
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আব্দুল মুয়ীদ চৌধুরী

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আব্দুল মুয়ীদ চৌধুরী © টিডিসি সম্পাদিত

জনপ্রশাসন সংস্কার কমিশন প্রশাসনের কাঠামোগত পরিবর্তনের সুপারিশ করতে যাচ্ছে। সরকারি চাকরিজীবীরা রাজনৈতিক কর্মকাণ্ডে জড়াবেন না বলে কমিশন আশা করে। এছাড়াও ক্যাডার, জেলাপ্রশাসক এ ধরনের শব্দগুলো বাদ দেওয়ার সুপারিশ করবে কমিশন।

আজ রোববার (১ ডিসেম্বর) সচিবালয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে কমিশনের প্রধান জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আব্দুল মুয়ীদ চৌধুরী এসব কথা জানান।

আব্দুল মুয়ীদ চৌধুরী বলেন, সরকারি চাকরিজীবীরা যেন রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত বা রাজনৈতিক কথা না বলতে পারেন সে বিষয়ে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করবে সংস্কার কমিশন। আমলারা আমলাদের সবচেয়ে বেশি ক্ষতি করেছে। কাক কাকের মাংস খায় না।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব ও সংস্কার কমিশনের সদস্য ড. মোখলেস উর রহমান আরও বলেন, প্রশাসনে ক্যাডার শব্দটি একেবারে বাদ দিয়ে সিভিল সার্ভিস করার প্রস্তাব দেওয়া হবে। এসিল্যান্ড, রেজিস্ট্রি অফিস সম্পর্কে বাজে ধারণা আছে অনেকের। সেখান থেকে দুর্নীতি দূর করতে কিছু প্রস্তাবনা দেওয়া হবে। সাংবাদিক, ব্যবসায়ীসহ সংশ্লিষ্ট সবার সঙ্গে বসা হবে। মানুষ যে পরিবর্তন চায় তা করতেই এই সরকার এসেছে। এতদিনের অনিয়মের পেছনে দোষ সরকারি কর্মকর্তাদেরও আছে। সামনের দিনে আরও পরিবর্তন দেখা যাবে।

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় গোবিপ্রবির দুই শিক্ষকসহ ত…
  • ০৯ অক্টোবর ২০২৬
পবিপ্রবি ছাত্রদল সভাপতি রাতুলের সাংগঠনিক পদ স্থগিত
  • ০৯ অক্টোবর ২০২৬
১৩তম গ্রেডের তিন পদে আবেদনের সুযোগ চান ইবতেদায়ীর শিক্ষকরা, …
  • ০৯ অক্টোবর ২০২৬
ন্যাশনাল ল্যাবরেটরি মেডিসিনের সিরিয়াল মিলবে অনলাইনে, শুরু ১…
  • ০৯ অক্টোবর ২০২৬
এনসিসি ব্যাংকে ৪ পদে জনবল নিয়োগ, আবেদন অনলাইনে
  • ০৯ অক্টোবর ২০২৬
লবণজলে অবারিত স্বপ্ন, লবণাক্ত শৈশব
  • ০৯ অক্টোবর ২০২৬