তেঁতুলিয়ায় তাপমাত্রা নামল ১০ ডিগ্রিতে

৩০ নভেম্বর ২০২৪, ১০:৩৪ AM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:১১ PM
শীতের সকালের দৃশ্য

শীতের সকালের দৃশ্য © সংগৃহীত

হিমালয়ের কাছাকাছি হওয়ায় সবার আগে শীত নেমেছে পঞ্চগড়ে। নভেম্বরের শেষ ভাগে এসে জেঁকে বসা শীতে কাঁপছে উত্তরের জেলাটি। কুয়াশায় পাশাপাশি হিমেল হাওয়ার কারণে বিপর্যস্ত হয়ে পড়েছে মানুষের জনজীবন। আজ সকালে ১০ দশমিক ৪ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, যা এখন পর্যন্ত এই মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা।

শনিবার (৩০ নভেম্বর) সকাল ছয়টায় জেলার তেঁতুলিয়ায় সর্বনিম্ন এই তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

তেঁতুলিয়া প্রথম শ্রেণির আবহাওয়া অফিসের জ্যেষ্ঠ পর্যবেক্ষক জিতেন্দ্র নাথ রায় বিষয়টি নিশ্চিত করে বলেন, আজ সকাল ছয়টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন ১০.৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। হিমালয়ের কাছাকাছি হওয়ায় উত্তরের হিমেল বাতাসে বেশ ঠাণ্ডা অনুভূত হচ্ছে।

আরও পড়ুন: শীতে কাঁপছে উত্তরাঞ্চল, তাপমাত্রা নামল ১১.৪ ডিগ্রিতে

জানা যায়, এবার হেমন্তের শুরু থেকেই উত্তরের এই জনপদে শুরু হয়েছিল শীতের আবহ। ঝলমলে রোদ থাকায় দিনে গরম অনুভূত হলেও বিকেল হতে না হতেই শুরু হয় শীতের অনুভূতি। রোদের কারণে দিন-রাতের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রার মধ্যে বেশ পার্থক্য দেখা যাচ্ছে। বিশেষ করে সন্ধ্যা নামলেই পঞ্চগড়ের বাসিন্দাদের পড়তে হচ্ছে শীতের ভারী কাপড়। রাতে ঘুমাতে হচ্ছে লেপ ও কম্বল মুড়িয়ে। রাত বাড়ার সঙ্গে বাড়ছে শীতের তীব্রতা। তবে গত তিন দিন ধরে কুয়াশার পরিমাণ কমলেও হিমেল বাতাসের কারণে ঠাণ্ডা অনুভূত হচ্ছে খুব।

আলোচনার জন্য ট্রাম্পের কাছে দুই সপ্তাহ সময় চেয়েছে পাকিস্তান
  • ০৮ এপ্রিল ২০২৬
ইরানের বিদ্যুৎকেন্দ্র-সেতু রক্ষায় ‘মানবঢাল’ তৈরীতে জনতার ঢল
  • ০৮ এপ্রিল ২০২৬
ট্রাম্পের হুমকি উপেক্ষা করে ইরানের পাশে দাঁড়িয়েছে ফ্রান্স
  • ০৮ এপ্রিল ২০২৬
উত্তেজনা প্রশমনে মধ্যপ্রাচ্যে বিশেষ দূত নিয়োগ দিল জাতিসংঘ
  • ০৮ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের নাগরিকদের হজ্বে না যাওয়ার পরামর্শ দিল মার্কি…
  • ০৮ এপ্রিল ২০২৬
তামিমের নেতৃত্বাধীন কমিটিকে অবৈধ দাবি করে বিসিবিতে আইসিসির …
  • ০৮ এপ্রিল ২০২৬
close