বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন সিন্ডিকেট কমিটি

২৯ নভেম্বর ২০২৪, ১১:৫৯ AM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:১২ PM
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃ‌বি) দুই বছর মেয়াদি ছয় সদস্যবিশিষ্ট নতুন সিন্ডিকেট কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা (মাউশি) বিভাগের সিনিয়র সহকারী সচিব এ এস এম কাসেম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

শুক্রবার (২৯ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ তৌফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

নতুন সিন্ডিকেট কমিটিতে মনোনীত সদস্যরা হলেন, ভেটেরিনারি অনুষদের ডিন অধ্যাপক ড. বাহানুর রহমান, কৃষি অনুষদের ডিন ড. জি এম মুজিবুর রহমান, মাল্টিমোড গ্রুপ অব কোম্পানির চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু, নৌপরিবহন মন্ত্রণালয়ের সাবেক সচিব শেখ এ কে মতাহার, বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মো. আবুল কালাম আজাদ, বিশ্ব‌বিদ‌্যাল‌য়ের কোষাধ্যক্ষ মো. রাকিব উদ্দিন ও অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. মইনুদ্দীন আহমদ এবং কমিউনিটি বেজড মেডিকেল কলেজের অর্থপেডিক সার্জারি বিভাগের অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক।

বিজ্ঞ‌প্তি‌তে আরও উল্লেখ করা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ অনুসারে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটে সদস্যদের দুই বছরের জন্য মনোনয়ন দেওয়া হলো।

ডেঙ্গুর বিস্তার রোধে নওগাঁয় ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, ক্লাস বর্জন …
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
জুনিয়র বৃত্তি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী, উত্তরে আসিফ মাহমুদকে মেয়…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
জনবল নিয়োগ দেবে নগদ লিমিটেড, কর্মস্থল ঢাকা, আবেদন ২০ সেপ্টে…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
নটর ডেম কলেজের ভর্তির লিখিত পরীক্ষার ফল দেখুন এখানে
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9