শীতে কাঁপছে উত্তরাঞ্চল, তাপমাত্রা নামল ১১.৪ ডিগ্রিতে

২৯ নভেম্বর ২০২৪, ১০:২৭ AM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:১২ PM
শীতের সকালের দৃশ্য

শীতের সকালের দৃশ্য © সংগৃহীত

হিমালয়ের কাছাকাছি হওয়ায় হিমেল বাতাসে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় তাপমাত্রা আরও কমতে শুরু করেছে। একই সঙ্গে হালকা ঘন কুয়াশায় ঢাকা পড়েছে পথঘাট ও প্রকৃতি। সেখানে তীব্র শীত অনুভূত হচ্ছে। 

শুক্রবার (২৯ নভেম্বর) সকাল ৬টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস, যা গতকালের তুলনায় ০.৯ ডিগ্রি সেলসিয়াস কম।

পঞ্চগড়ের তেঁতুলিয়ার প্রথম শ্রেণির আবহাওয়া অফিসের জ্যেষ্ঠ আবহাওয়া পর্যবেক্ষক জিতেন্দ্র নাথ রায় এ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গতকালের তুলনায় তাপমাত্রা আজকে ০ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস কমে গেছে। তবে ভোর থেকে আজকে কনকনে ঠান্ডা অনুভূত হচ্ছে । গতকাল বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকাল ৯টায় তেঁতুলিয়ায় ১২.১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এখন দিন যত যাবে তাপমাত্রা কমতে শুরু করবে।

আরও পড়ুন: শীত ও কুয়াশা নিয়ে আবহাওয়া অফিসের সতর্কবার্তা

এদিকে মারাত্মক ঠান্ডা আবহাওয়ায় বেকায়দায় পড়েছেন এ অঞ্চলের সাধারণ মানুষ। তাপমাত্রা কমে যাওয়ায় সবচেয়ে দুর্ভোগে পড়েছে শ্রমজীবী ও খেটে খাওয়া মানুষ। সেখানে তীব্র শীত অনুভূত হচ্ছে। শীত ও ঠান্ডার কারণে কাজে বের হতে পারছেন না তারা। 

উত্তরীয় হিমেল হাওয়া ও কনকনে ঠান্ডায় গরম কাপড়ের অভাবে কষ্টে আছেন এ জনপদের মানুষ। বিশেষ করে সন্ধ্যার পর থেকে হালকা কুয়াশায় ঢেকে যাচ্ছে রাস্তা-ঘাট, লোকালয়। সেই সঙ্গে হিমেল বাতাসে জবুথবু অবস্থার সৃষ্টি হয়েছে। কাজকর্ম পাচ্ছে না নিম্ন আয়ের লোকজন। রাতে বৃষ্টির মতো ঝড়ছে কুয়াশা। হাড় কাঁপানো ঠান্ডায় দুর্ভোগে পড়েছে বয়স্ক ও শিশুরা।

আলোচনার জন্য ট্রাম্পের কাছে দুই সপ্তাহ সময় চেয়েছে পাকিস্তান
  • ০৮ এপ্রিল ২০২৬
ইরানের বিদ্যুৎকেন্দ্র-সেতু রক্ষায় ‘মানবঢাল’ তৈরীতে জনতার ঢল
  • ০৮ এপ্রিল ২০২৬
ট্রাম্পের হুমকি উপেক্ষা করে ইরানের পাশে দাঁড়িয়েছে ফ্রান্স
  • ০৮ এপ্রিল ২০২৬
উত্তেজনা প্রশমনে মধ্যপ্রাচ্যে বিশেষ দূত নিয়োগ দিল জাতিসংঘ
  • ০৮ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের নাগরিকদের হজ্বে না যাওয়ার পরামর্শ দিল মার্কি…
  • ০৮ এপ্রিল ২০২৬
তামিমের নেতৃত্বাধীন কমিটিকে অবৈধ দাবি করে বিসিবিতে আইসিসির …
  • ০৮ এপ্রিল ২০২৬
close