বঙ্গবন্ধু রেলওয়ে সেতু দিয়ে চলল পরীক্ষামূলক ট্রেন

২৬ নভেম্বর ২০২৪, ১২:১২ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:২১ PM
বঙ্গবন্ধু রেলওয়ে সেতু দিয়ে পরীক্ষামূলক ট্রেন চলাচল

বঙ্গবন্ধু রেলওয়ে সেতু দিয়ে পরীক্ষামূলক ট্রেন চলাচল © সংগৃহীত

দীর্ঘ প্রতিক্ষার পর যমুনা নদীর ওপর নির্মিত দেশের বৃহৎ বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতু দিয়ে পরীক্ষামূলক ট্রেন চলাচল করেছে। তবে এটি চালু হলেও ট্রেনের পূর্ণগতি ফিরতে সময় লাগবে আরও দুই মাস।

মঙ্গলবার (২৬ নভেম্বর) সকাল ৯টা ৪২ মিনিটে একটি ইঞ্জিন ও তিন বগি নিয়ে ভূঞাপুর অংশের পূর্ব পাড় থেকে ছেড়ে সিরাজগঞ্জের পশ্চিম অংশে যায়। ট্রেনটি ১০টা ৪১ মিনিটে পূর্ব পাড়ে ফিরে আসে।

বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতু প্রকল্পের পরিচালক আল ফাত্তাহ মাসউদুর রহমান জানান, আনুষ্ঠানিকভাবে আগামী ডিসেম্বরে ট্রেন চলাচল শুরু হবে বলে আশা করছে রেলওয়ে কর্তৃপক্ষ। এরই অংশ হিসেবে মঙ্গলবার সকালে পরীক্ষামূলকভাবে বঙ্গবন্ধু রেলসেতুতে ট্রেন চলাচল চালু করা হলো। এটি চালু হলেও ট্রেনের পূর্ণগতি পেতে আরও দুই মাস সময় লাগবে।

আরও পড়ুন: কুমিল্লায় ট্রেনের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত

প্রকল্প সূত্র জানায়, ২০২০ সালের আগস্ট মাসে ৯ হাজার ৭৩৪ দশমিক ৭ কোটি টাকা ব্যয়ে সেতুটির নির্মাণকাজ শুরু হয়। পরবর্তী সময়ে এ ব্যয় বেড়ে দাঁড়ায় ১৬ হাজার ৭৮০ দশমিক ৯৬ কোটি টাকা। যার ১২ হাজার ১৪৯ দশমিক ২ কোটি টাকা জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) ঋণ হিসেবে দিয়েছে। এ প্রকল্পের মূল নির্ধারিত সময় ছিল জুলাই ২০১৬ থেকে ডিসেম্বর ২০২৩। কিন্তু প্রথম সংশোধনে এ সময়সীমা ডিসেম্বর ২০২৪ এ স্থানান্তরিত করা হয়। এর আগে ২০১৬ সালের ৬ ডিসেম্বর জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) প্রকল্পটি অনুমোদন দেয়।

শান্তিতে নোবেল ঘোষণার কয়েকঘণ্টা পরেই আইসিসির ওপর নিষেধাজ্ঞা…
  • ০৯ অক্টোবর ২০২৬
মাদ্রাসা থেকে ঢাবিতে—প্রয়াত মায়ের স্বপ্ন পূরণে প্রথমবারেই ব…
  • ০৯ অক্টোবর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় টর্চ জ্বালিয়ে দুই গোষ্ঠীর সংঘর্ষ, আহত ১৫
  • ০৯ অক্টোবর ২০২৬
ট্রেড ইউনিয়ন নিবন্ধন সহজীকরণ ও অসৎ শ্রম আচরণ বন্ধের আহ্বান 
  • ০৯ অক্টোবর ২০২৬
যে কারণে বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছিল বৈষম্যবিরোধীর মাহদীকে
  • ০৯ অক্টোবর ২০২৬
স্থপতিদের আন্তর্জাতিক স্বীকৃতি, কর্মসংস্থান ও উচ্চশিক্ষার প…
  • ০৯ অক্টোবর ২০২৬