হেলিকপ্টার থেকে ছোড়া গুলিতে আহত বাবু, চিকিৎসার জন্য পাঠানো হলো থাইল্যান্ডে

২৩ নভেম্বর ২০২৪, ১২:৪০ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
বৈষম্যবিরোধী আন্দোলনে গুলিতে আহত বাবুকে নেওয়া হল থাইল্যান্ডে

বৈষম্যবিরোধী আন্দোলনে গুলিতে আহত বাবুকে নেওয়া হল থাইল্যান্ডে © সংগৃহীত

ছাত্র-জনতার আন্দোলনে উত্তাল দেশ। ২০ জুলাইয়ের ঘটনা। সেদিন সকালে মিছিল নিয়ে যাত্রাবাড়ী মেইন রাস্তায় চলে যান প্রতিবাদী যুবক বাবু। এ সময় হেলিকপ্টার দিয়ে টহল দিচ্ছিল বিজিবি। হঠাৎ করে হেলিকপ্টার থেকে গুলি শুরু হয়। কিছু বুঝে ওঠার আগেই বাবু ৫-৬ হাত দূরে ছিটকে পড়েন। গুলি বাবুর পেটের নিচের অংশ দিয়ে ঢুকে কোমরের পিছন দিয়ে বের হয়ে যায়। গুলি ছিন্নভিন্ন করে বাবুর খাদ্যনালি, মূত্রথলি ও কোমরের হাড়। গুরুতর আহত বাবুকে কয়েক হাসপাতালে চিকিৎসা দেওয়া হলেও অবস্থার উন্নতি হয়নি।

অবশেষে বাবুকে উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডে পাঠানো হয়েছে। ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেসের (নিনস) সহযোগী অধ্যাপক ডা. হুমায়ুন কবির হিমু এ তথ্য নিশ্চিত করেন।

শনিবার (২৩ নভেম্বর) ১১টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তাকে ব্যাংকক নেওয়া হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর বিমানবন্দরে বাবুকে বিদায় জানিয়েছেন।

জানা গেছে, মোহাম্মদ বাবু (৩৬) কাজ করতেন নয়াপল্টনের ছাপাখানায়। ছাত্র-জনতার আন্দোলনের সময় বন্ধ হয়ে যায় ছাপাখানা। কিন্তু বাসায় বসে থাকেননি তিনি। জড়িয়ে পড়েন স্বৈরাচার পতনের আন্দোলনে। 

আন্দোলনে আহতদের চিকিৎসায় গঠিত টিমের সদস্য চিকিৎসক হিমু বলেছেন, ‘বৈষম্যবিরোধী আন্দোলনের সময়ে গত ২০ জুলাই যাত্রাবাড়ী এলাকায় গুলিবিদ্ধ হয়েছিলেন বাবু। গুলিটি বাবুর পেটে ঢুকে কোমরের নিচের অংশ দিয়ে বের হয়ে যায়। গুলির কারণে বাবুর খাদ্যনালী, মুত্রনালী এবং কোমরের হাড় ছিন্নভিন্ন হয়ে গিয়েছিল। পাশাপাশি শরীরের বাম দিক অবশ হয়ে যায়।’

প্রাথমিকভাবে বাবুকে মুগদা মেডিকেল কলেজে চিকিৎসা দেওয়া হয়। সেখানে বাবুর পেটে দুই বার অস্ত্রোপচার করে তার খাদ্যনালীর অনেকটা কেটে ফেলা হয়। আর পেটে ফুটো করে মলত্যাগের রাস্তা বানিয়ে দেওয়া হয়। তবে অবস্থার কোনো উন্নতি না হওয়ায় সেপ্টেম্বরে তাকে বিএসএমইউতে স্থানান্তর করা হয়।

চিকিৎসক হিমু বলেছেন, সেখানে চিকিৎসায় বাবুর কিছুটা উন্নতি হলেও শরীরে পরে সংক্রমণ হওয়ায় অবস্থার দ্রুত অবনতি হতে থাকে তার। এ অবস্থায় মেডিকেল বোর্ড তাকে দেশের বাইরে পাঠানার সিদ্ধান্ত নেয়। ১৫ দিন আগে থাইল্যান্ডের চিকিৎসক দল এসে বাবুর অবস্থা পর্যবেক্ষণ করে তাকে থাইল্যান্ডে নেওয়ার সিদ্ধান্ত দেয়। ওই মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমকে জানানো হলে তিনি দ্রুত বাবুকে থাইল্যান্ডে পাঠানোর ব্যবস্থা করেন।

স্বাস্থ্য উপদেষ্টার ব্যাক্তিগত কর্মকর্তা ডা. মাহমুদুল হাসান বলেন, স্বাস্থ্য উপদেষ্টা মহোদয়ের নির্দেশে আমরা বাবুকে দ্রুত বিদেশে নেওয়ার ব্যবস্থা করেছি। শুক্রবার তার টিকেট পাওয়া যায়। শনিবার তাকে বিদেশে পাঠানো হয়।

ব্যাংককের বেজথানি হাসপাতালে বাবুর চিকিৎসা হওয়ার কথা রয়েছে। বাবুর সঙ্গে তার বোন সুবর্ণাকেও থাইল্যান্ডে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, বৈষম্যবিরোধী আন্দোলনে আহতদের মধ্যে ৬ জনকে দেশের বাইরে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। আরও কয়েকজনকে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।

ছেলের রোজা নিয়ে গর্ব, শৈশবের স্মৃতিতে ভাসলেন তাসকিন
  • ২১ মার্চ ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ঈদ ভাবনা ও প্রত্যাশা
  • ২১ মার্চ ২০২৬
আসন্ন সিরিজের জন্য দোয়া চাইলেন মুশফিক
  • ২১ মার্চ ২০২৬
পেটের স্বাস্থ্যের জন্য যেসব খাবার উপকারী
  • ২১ মার্চ ২০২৬
ডিজিটাল সালামীর যুগে ফিকে হচ্ছে নতুন টাকার উচ্ছ্বাস
  • ২১ মার্চ ২০২৬
ইরাকে গোয়েন্দা সদর দপ্তরে হামলা, এক কর্মকর্তা নিহত
  • ২১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence