পিকনিকে গিয়ে প্রাণ হারালেন বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থী

২৩ নভেম্বর ২০২৪, ১২:১৪ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
ঘটনাস্থলে স্থানীয় লোকজনের ভিড়

ঘটনাস্থলে স্থানীয় লোকজনের ভিড় © সংগৃহীত

গাজীপুরের শ্রীপুরে পিকনিকের বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) তিন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (২৩ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার তেলিহাটি ইউনিয়নের উদয়খালী চায়না প্রজেক্টের সামনে এ দুর্ঘটনা ঘটে।

মৃত তিন শিক্ষার্থী হলেন বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র জোবায়ের আলম সাকিব (২২), ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং (আইপিই) বিভাগের ছাত্র মোজাম্মেল হোসেন নাঈম (২৪) ও একই বিভাগের মোস্তাকিম রহমান মাহিন (২২)।

আহত শিক্ষার্থীদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, বোর্ডবাজার এলাকার ইউনির্ভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের ৪৬০ জন শিক্ষার্থী বিআরটিসির ছয়টি ডাবল ডেকার বাস ও তিনটি মাইক্রোবাসে পিকনিকের উদ্দেশে যাত্রা শুরু করেন। উপজেলার তেলিহাটি ইউনিয়নের উত্তর পেলাইদ গ্রামের মাটির মায়া ইকো রিসোর্টে যাওয়ার পথে গ্রামীণ সড়কের উদয়খালী বাজার পৌঁছালে একটি বাস পল্লী বিদ্যুতের তারে জড়িয়ে যায়। এতে কয়েকজন শিক্ষার্থী বিদ্যুতায়িত হন। পরে তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

আরও পড়ুন: বিদ্যুৎস্পৃষ্ট মেয়েকে বাঁচাতে গিয়ে মায়েরও মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক জাকিউল ইসলাম জানান, মোজাম্মেল হোসেন নাঈম, মোস্তাকিম রহমান মাহিন ও জোবায়ের আলম সাকিবকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। আরও কয়েকজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জয়নাল আবেদীন মণ্ডল জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে।

এ ঘটনা গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল ইসলাম। তিনি দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘শিক্ষার্থীদের পিকনিক বাসের সঙ্গে বিদ্যুতের তার লেগে এ দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনার খবর পেয়ে ক্যাম্পাস থেকে আমি বেরিয়ে পড়েছি। আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেলের দিকে নিয়ে যাওয়া হয়েছে। মেডিকেলে গেলে বিস্তারিত বলা যাবে।’

এক রাজ্যে ক্ষমতা কমছে ভারতের, পরিবর্তন আনা হচ্ছে সংবিধানেও
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
তরুণ উদ্যোক্তাদের অর্থায়নে ‘উদ্যোগ’ প্রকল্পের নীতিমালা জারি
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাসের ধাক্কায় আহত সেই স্কুলছাত্রী আইসিইউতে ৪ ঘণ্টার লড়াই শে…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ফরিদপুরে বাসের ধাক্কায় সাংবাদিক নিহত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
মানিট্রাপ: রাজনীতির সর্বনাশা হাতিয়ার!
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাসের ধাক্কায় স্কুলছাত্রী আহত, ২ ঘণ্টা মহাসড়ক অবরোধ
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9